বার্লিন, জুলাই ২১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- জার্মানির ভাবারিয়ার উনসিয়েডেল শহরে সমাধি খুঁড়ে হিটলারের সহকারী রুডলফ হেস-এর হাড় তুলে পুড়িয়ে ফেলা হয়েছে।
সমাধিটি নব্য-নাৎসীদের তীর্থস্থান হয়ে ওঠায় এটি ধ্বংস করে ফেলা হয়েছে বলে বৃহস্পতিবার জানিয়েছেন স্থানীয় লুদেরান চার্চের এক কর্মকর্তা।
এই চার্চই সমাধিটি দেখভাল করে আসছে। বুধবার ভোরের আগেই কর্মীরা সেখান থেকে হেস এর হাড় তুলে পোড়ায়।
সমাধির প্রশাসক আন্দ্রে ফাবেল এপি'কে জানান, পোড়ানোর পর বাকী অংশ গোপনে সাগরে ছড়িয়ে দেওয়া হয়েছে।
তিনি বলেন, "সমাধি এখন ফাঁকা। হাড়গুলো আর নেই।"
১৯৪১ সালে জার্মানি ও ব্রিটেনের মধ্যে শান্তি আলোচনা করার উদ্দেশ্যে এক অভিযানে প্যারাস্যুটে স্কটল্যান্ডে অবতরণ করার পর হেস ধরা পড়েন। তার যাবজ্জীবন কারাদণ্ড হয়।
১৯৮৭ সালে ৯৩ বছর বয়সে হেস বার্লিনের জেলে আত্মহত্যা করেন। হেসের উইল অনুযায়ীই তাকে সমাহিত করা হয়েছিলো বাভারিয়ার উনসিয়েডেল শহরে। লুদেরান চার্চ সে সময় তাকে ওই সমাধিস্থলে সমাহিত করার অনুমতি দেয়।
স
bdnews24