ঢাকা, জুলাই ২০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- কান্দাহারে জঙ্গিদের সাথে পুলিশের সশস্ত্র যুদ্ধে অন্ততপক্ষে ৪ পুলিশ নিহত হয়েছে।
আফগান সরকার ও হাসপাতালের বরাত দিয়ে বিবিসি এ খবর জানায়।
বুধবার স্থানীয় সময় সকাল ৮টা ৩০ মিনিটে (বাংলাদেশ সময় সকাল ১০ টা) সশস্ত্র জঙ্গিদের সাথে পুলিশের তুমুল লড়াই শুরু হয়ে তা এক ঘণ্টারও বেশি সময় ধরে চলে বলে কান্দাহার কর্তৃপক্ষ জানিয়েছে।
নিহতদের চার পুলিশের মধ্যে একজন পুলিশ কমান্ডারও রয়েছেন। এতে অপর তিন পুলিশ আহত হয়েছেন বলে জানা গেছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/সিআর/১২৩৪ ঘ.
bdnews24