লন্ডন, জুলাই ১৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- নিউজ অব দ্য ওয়ার্ল্ডের সাংবাদিকদের ফোন হ্যাকিং কেলেঙ্কারি নিয়ে ব্রিটিশ পার্লামেন্টের জেরার মুখোমুখি হয়ে নিউজ কর্পোরেশনের প্রধান রুপার্ট মার্ডক বললেন, তিনি মর্মাহত, লজ্জিত।
অভিযোগের শুনানির জন্য মঙ্গলবার পার্লামেন্ট কমিটিতে ছেলে জেমসকে নিয়ে হাজির হন মিডিয়া মুঘল রপার্ট মার্ডক।
যারা ভয়েসমেইল চুরির শিকার হয়েছে তাদের কাছে শুনানির প্রথমেই ক্ষমা চেয়ে নেন তিনি। ফোন হ্যাকিংয়ের জন্য গভীর দুঃখ প্রকাশ করে ক্ষমা চান তার ছেলে জেমসও।
ব্রিটেনের জনপ্রিয় ট্যাবলয়েড সাপ্তাহিক নিউজ অব দ্য ওয়ার্ল্ডের কর্মীরা হাজার হাজার মানুষের 'ভয়েস মেইল' চুরি করছেন- এমন অভিযোগ ওঠার পর সমালোচনার মুখে স
bdnews24