২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ভারতে বিপুল পরিমাণ ইউরেনিয়ামের মজুদ আবিষ্কৃত

ভারতের দক্ষিণাঞ্চলীয় অন্ধ্র প্রদেশে বিপুল পরিমাণ ইউরেনিয়ামের মজুদ পাওয়া গেছে। এটি বিশ্বের অন্যতম বৃহত্তম মজুদ বলে দাবি করেছে দেশটির প্রধান পরমাণু কর্মকর্তা।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 19 Jul 2011, 07:47 AM

Updated : 24 Aug 2022, 03:35 PM

ঢাকা, জুলাই ১৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ভারতের দক্ষিণাঞ্চলীয় অন্ধ্র প্রদেশে বিপুল পরিমাণ ইউরেনিয়ামের মজুদ পাওয়া গেছে। এটি বিশ্বের অন্যতম বৃহত্তম মজুদ বলে দাবি করেছে দেশটির প্রধান পরমাণু কর্মকর্তা। পরমাণু শক্তি কমিশনের প্রধান এস ব্যানার্জি জানান, কাদাপা জেলার তুমালাপালে এলাকায় প্রায় ১ লাখ ৫০ হাজার টন ইউরেনিয়ামের মজুদ রয়েছে বলে তারা পরীক্ষা করে দেখেছেন। ধারণা করা হয় ভারতে ১ লাখ ৭৫ হাজার টন ইউরেনিয়াম মজুদ রয়েছে। বিশ্লেষকদের বরাত দিয়ে বিবিসি জানায়, নতুন আবিষ্কৃত হওয়া ইউরেনিয়ামের এই মজুদও ভারতে অব্যাহত পরমাণু শক্তির যে চাহিদা তা পূরণের জন্য যথেষ্ট নয়। এস ব্যানার্জি বলেন, "তুমালাপালেতে ইউরেনিয়ামের মজুদ ৪৯ হাজার টন বলে প্রাথমিকভাবে ধারণা করা হয়েছিল। কিন্তু সা