ঢাকা, জুলাই ১৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ভারতের বাণিজ্যিক রাজধানী মুম্বাইয়ে তিনটি বোমা বিম্ফোরণে অন্তত ২১ জন নিহত হয়েছে।
বিস্ফোরণের ঘটনায় আহত হয়েছে অন্তত একশ ১৩ জন।
বিস্ফোরণের পর নয়াদিল্লি, চেন্নাই, ব্যাঙ্গালোর ও কলকাতায় সতর্কতা জারি করা হয়েছে।
বুধবার বিকেল ৬টা ৫৪ মিনিটে প্রথম বোমাটি বিস্ফোরিত হয় দক্ষিণ মুম্বাইয়ের জাভেরী বাজারে। এক মিনিট পর দ্বিতীয় বোমাটি বিস্ফোরিত হয় দক্ষিণ মুম্বাইয়েরই ওপেরা হাউজে। ৭টা ছয় মিনিটে মুম্বাইয়ের কেন্দ্রস্থল পশ্চিম দাদারের কবুতর খানা নামক জায়গায় একটি বাস স্টপে তৃতীয় বোমাটির বিস্ফোরণ ঘটে।
এ সময় কর্মক্ষেত্র থেকে মুম্বাইবাসীরা ঘরে ফিরে থাকেন।
ভারতের বিভিন্ন বেসরকারি টেলিভিশন চ্যানেল ও দৈনিক পত্রিকার অনলাইন সংস্করণে সরকারি সূত্রের বরাত দিয়ে মৃতের সংখ্যা ২১ উল্লেখ করা হয়েছে।
ওই বিস্ফোরণের পর সারাদেশে নিরাপত্তা জোরদার করা হয়েছে। বিস্ফোরণের ঘটনা তদন্ত করছে জাতীয় তদন্ত সংস্থা (এনআইএ)। এছাড়া জাতীয় নিরাপত্তা রক্ষী (এনএসজি) ও ফরেনসিক বিশেষজ্ঞদের একটি দলও এ তদন্তে অংশ নিচ্ছে।
হামলার ঘটনায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা দুঃখপ্রকাশ করেছেন। পাকিস্তানও এ হামলায় নিন্দা ও দুঃখপ্রকাশ করেছে।
২০০৮ সালের নভেম্বরে জঙ্গি হামলায় মুম্বাইয়ে অন্তত একশ ৭০ জন নিহত হয়।
সন্দেহ ইন্ডিয়ান মুজাহিদিনকে
এনডিটিভি জানিয়েছে, এটি সন্ত্রাসী হামলা বলে নিশ্চিত করেছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়। হামলায় ই
bdnews24