ঢাকা, জুলাই ১২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- মন্ত্রিসভায় রদবদল এনেছেন মনমোহন সিং। এতে নতুন সাত জন মন্ত্রিসভায় যোগ হলেও গুরুত্বপূর্ণ রেল মন্ত্রণালয় তৃণমূল কংগ্রেসের হাতেই থাকলো।
কংগ্রেস নেতৃত্বাধীন সংযুক্ত প্রগতিশীল মোর্চার (ইউপিএ) এই সরকারের আমলে মঙ্গলবার মন্ত্রিসভার দ্বিতীয়বার রদবদলে হলো।
এ পরিবর্তনে পরিবেশ, আইন, রেলসহ সাতটি মন্ত্রণালয়ের মন্ত্রী বদল হয়েছে। তবে অর্থ, প্রতিরক্ষা, স্বরাষ্ট্র ও পররাষ্ট্র- এ চারটি গুরুত্বপূর্ণ মন্ত্রণালয়ে কোনো পরিবর্তন আনা হয়নি।
ভারতীয় সংবাদ মাধ্যমের খবরে বলা হয়, তৃণমূল কংগ্রেস নেতা দিনেশ ত্রিবেদীকে রেল মন্ত্রণালয়ের মন্ত্রী করা হয়েছে। তিনি আগে অন্য দপ্তরের প্রতিমন্ত্রী ছিলেন।
মমতা বন্দোপাধ্যয় পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী হওয়ায় পদত্যাগ করায় রেল মন্ত্রণালয় খালি ছিলো।
তৃণমূলের আরেক নেতা মন্ত্রিসভায় ঢুকেছেন। তিনি হলেন সুদীপ বন্দোপাধ্যয়। তিনি পেয়েছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের দায়িত্ব।
আইনমন্ত্রী বীরাপ্পা মইলিকে আইন মন্ত্রণালয় থেকে সরিয়ে কর্পোরেট অ্যাফেয়ার্সের দায়িত্ব দেওয়া হয়েছে। তার স্থলাভিষিক্ত হয়েছেন সালমান খুরশিদ।
ইস্পাত মন্ত্রণালয়ের মন্ত্রী দায়িত্ব দেওয়া হয়েছে বেনি প্রসাদ বর্মাকে। জয়ন্তী নটরাজনকে পরিবেশ ও বন মন্ত্রণালয়ে, পবন সিং ঘটোয়ারকে ত্রাণ, মিলিন্দ দেওরাকে যোগাযোগ ও তথ্যপ্রযুক্তি এবং রাজিব শুক্লাকে পার্লামেন্ট বিষয়ক মন্ত্রণালয়ের দায়িত্ব পেয়েছেন।
বাদ পড়া মন্ত্রীরা হচ্ছেন এমএস গিল (পরিসংখ্যান ও কর্মসূচি বাস্তবায়ন), বিকে হান্দিক (ত্রাণ), কান্তিলাল ভুরিয়া (আদিবাসী সম্পর্ক), মুরলি দেওরা (কর্পোরেট অ্যাফেয়ার্স)।
বস্ত্রমন্ত্রী দয়ানিধি মারান গত সপ্তাহে পদত্যাগ করেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমডি/এমআই/১৬০০ ঘ.
bdnews24