২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

'কম ঘুমে ওজন বাড়ে'

ওজন কমানোর জন্য শুধু কম খেলেই চলবে না। এর পাশাপাশি পর্যাপ্ত ঘুমও প্রয়োজন। নয়ত হিতে বিপরীত হতে পারে বলে সাম্প্রতিক এক গবেষণায় বলা হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 11 Jul 2011, 07:19 AM

Updated : 24 Aug 2022, 03:32 PM

নিউইয়র্ক, জুলাই ১১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- ওজন কমানোর জন্য শুধু কম খেলেই চলবে না। এর পাশাপাশি পর্যাপ্ত ঘুমও প্রয়োজন। নয়ত হিতে বিপরীত হতে পারে বলে সাম্প্রতিক এক গবেষণায় বলা হয়েছে। তবে নিদ্রাহীনতায় মানুষের ওজন বেড়ে যায় বা ঘুম ও ওজনের মধ্যে সম্পর্ক কিভাবে কার্যকর হয়, সে ব্যাপারে কোনো তথ্য গবেষণাটিতে পাওয়া না গেলেও ঘুমকে প্রাধান্য দেওয়া উচিত বলে এতে উল্লেখ করা হয়েছে। সেন্ট লুক'স-রুজভেল্ট হাসপাতালের নিউইয়র্ক ওবেসিটি রিচার্স সেন্টার পরিচালিত গবেষণার এই ফলাফল আমেরিকান জার্নাল অব ক্লিনিক্যাল নিউট্রিশনে প্রকাশিত হয়েছে। গবেষকদের মধ্যে অন্যতম ফিলাডেলফিয়ার পেনসিলভানিয়া বিশ্ববিদ্যালয়ে সি