২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

রাশিয়ায় নৌকাডুবি, নিখোঁজ প্রায় ১শ

রাশিয়ার ভোলগা নদীতে রোববার ১৮২ জনকে নিয়ে একটি পর্যটন নৌকা ডুবে গেছে। নিখোঁজ হয়েছে প্রায় ১শ মানুষ।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 10 Jul 2011, 01:02 PM

Updated : 24 Aug 2022, 03:32 PM

মস্কো, জুলাই ১০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)--- রাশিয়ার ভোলগা নদীতে রোববার ১৮২ জনকে নিয়ে একটি পর্যটন নৌকা ডুবে গেছে। নিখোঁজ হয়েছে প্রায় ১শ মানুষ। এ পর্যন্ত ১টি লাশ উদ্ধার করাসহ কাছেই থাকা আরেকটি নৌকায় করে ৮৪ জনকে জীবিত উদ্ধার করা হয়েছে। ১২৫ জন যাত্রী, ২২ জন ক্রু এবং অন্যান্য ৩৫ জন কর্মচারী নিয়ে 'বুলগারিয়া' নামের এ নৌকাটি সকালের দিকে টাটারসটান এলাকায় ডুবে যায়। এর কারণ জানাতে পারেননি জরুরি পরিস্থিতি মোকাবেলা মন্ত্রণালয়ের মুখপাত্র ইরিনা আন্দ্রিয়ানোভা। তিনি জানান, জীবিত উদ্ধার পাওয়া দের ২ জনকে হাসপাতালে পাঠানো হয়েছে এবং উদ্ধারকর্মীরা বাদবাকীদের সন্ধান করছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/বিসিএস/এলকিউ/১৮৫৪ঘ.