২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

কঙ্গোয় বিমান দুর্ঘটনায় ১২৭ জনের মৃত্যু

ঝড়োবৃষ্টির মধ্যে অবতরণের সময় কঙ্গোর যাত্রীবাহী একটি বিমান বিধ্বস্ত হলে অন্ততপক্ষে ১২৭ জনের মৃত্যু হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 09 Jul 2011, 05:13 AM

Updated : 24 Aug 2022, 03:31 PM

কিনশাসা, জুলাই ০৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- ঝড়োবৃষ্টির মধ্যে অবতরণের সময় কঙ্গোর যাত্রীবাহী একটি বিমান বিধ্বস্ত হলে অন্ততপক্ষে ১২৭ জনের মৃত্যু হয়েছে। কঙ্গোর পরিবহন মন্ত্রণালয় থেকে এক বিবৃতির মাধ্যমে এ খবর জানানো হয়। এ দুর্ঘটনায় বিমানে থাকা ৫১ জন যাত্রী প্রাণে রক্ষা পেয়েছেন বলেও বিবৃতিতে জানানো হয়। হেওয়া বোরা এয়ারলাইনের প্রধান নির্বাহী স্টাভরোস পাপাইয়োআনু টেলিফোনে রয়টার্সকে জানান, "পাইলট অবতরণের চেষ্টা চালিয়েছেন কিন্তু রানওয়ে স্পর্শ করতে পারেন নি।" বিমান নিরাপত্তার ঘাটতিজনিত কারণে হেওয়া বোরা এয়ারলাইনস ইউরোপীয় ইউনিয়নের তালিকায় নিষিদ্ধ। তিন বছরের মধ্যে এটি ওই এয়ারলাইনের দ্বিতীয় ভয়াবহ বিমান দুর্ঘটনা। ২০০৮ সালে কঙ্গোর গোমা শহরে হেওয়া বোরার একটি বিমান বিধ্বস্ত হলে ৪৪ জন মারা যান। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/সিআর/১০৫০ ঘ.