২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ভারতে মাও-বিরোধী মিলিশিয়া অবিলম্বে নিষিদ্ধের দাবি

ভারতে সুপ্রিম কোর্টের সিদ্ধান্ত মেনে অবিলম্বে মাওবাদী-বিরোধী সরকার সমর্থিত মিলিশিয়া বাহিনী নিষিদ্ধ এবং নিরস্ত্র করার দাবি জানিয়েছে আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 08 Jul 2011, 04:14 PM

Updated : 24 Aug 2022, 03:31 PM

নিউইয়র্ক, জুলাই ০৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- ভারতে সুপ্রিম কোর্টের সিদ্ধান্ত মেনে অবিলম্বে মাওবাদী-বিরোধী সরকার সমর্থিত মিলিশিয়া বাহিনী নিষিদ্ধ এবং নিরস্ত্র করার দাবি জানিয়েছে আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল। ছত্তিশগড় রাজ্য কর্তৃপক্ষের অবিলম্বে সুপ্রিম কোর্টের সিদ্ধান্ত বাস্তবায়ন করা বাঞ্ছনীয় বলে জানিয়েছে তারা। সংস্থাটি বৃহস্পতিবার জানায়, ছত্তিশগড়ে ২০০৫ সাল থেকে সরকারের নিরাপত্তা বাহিনীর সহায়তায় 'কোয়া কমান্ডোস' নামে পরিচিত ওই মিলিশিয়া বাহিনী মারাত্মকভাবে মানবাধিকার লঙ্ঘন করে এসছে বলে অভিযোগ আছে। ছত্তিশগড়ে গত ছয় বছরের সহিংসতায় বেসামরিক নাগরিক, মাওবাদী বিদ্রোহী এবং আধা-সামরিক বাহিনীর সদস্যসহ ৩ হাজারের বেশি মোনুষ নিহত হয়েছে। ওই এলাকায় নিয়োজিত সরকারি বাহিনী এবং মাওবাদীরাসহ সব সশস্ত্র বাহিনীই মারত্মকভাবে মানবাধিকার লঙ্ঘন করেছে। এ পরিস্থিতিতে ভারতের সুপ্রিম কোর্ট মিলিশিয়া বাহিনী নিষিদ্ধ করার সিদ্ধান্ত নিয়ে স্থানীয় জনগণকে রক্ষায় উল্লেখযোগ্য পদক্ষেপ নিয়েছে বলে মন্তব্য করেছেন অ্যামনেস্টির এশিয়া ও প্রশান্ত মহাসগর অঞ্চলের পরিচালক স্যাম জারিফ। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/বিসিএস/এলকিউ/২২১০ঘ.