লন্ডন, জুলাই ৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)--- ফোন হ্যাকিং কেলেঙ্কারিতে ব্রিটিশ প্রধানমন্ত্রী ডেভিড ক্যামেরনের সাবেক মুখপাত্র এবং নিউজ অব দ্য ওয়ার্ল্ড এর সাবেক সম্পাদক অ্যান্ডি কোলসনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
নিউজ অব দ্য ওয়ার্ল্ড ট্যাবলয়েড সাপ্তাহিকীর সাংবাদিকদের ফোন হ্যাকিংসহ দুর্নীতির অভিযোগ তদন্তকারী পুলিশ শুক্রবার তাকে গ্রেপ্তার করে।
ফোনে আড়িপাতার ষড়যন্ত্র এবং দুর্নীতিতে জড়িত থাকার সন্দেহে কোলসনকে গ্রেপ্তার করা হয়েছে। একইসঙ্গে দুর্নীতির অভিযোগে গ্রেপ্তার করা হয়েছে নিউজ অব দ্য ওয়ার্ল্ড এর সাবেক সাংবাদিক ক্লিভ গুডম্যানকে।
২০০৩ সাল থেকে ২০০৭ সাল পর্যন্ত নিউজ অব দ্য ওয়ার্ল্ডের সম্পাদক ছিলেন কোলসন। ২০০৭ সালে তিনি পদত্যাগ করেন।
ওই বছরই জানুয়ারিতে রাজপরিবারের লোকজনদের ভয়েসমেইল চুরির অভিযোগে জেলে গিয়েছিলেন নিউজ অব দ্য ওয়ার্ল্ডের সাংবাদিক ক্লিভ গুডম্যানসহ গ্রে
bdnews24