আমস্টারডাম, জুলাই ৭ (বিডিনিউজটোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)--- ডাচ ফুটবল স্টেডিয়ামের ছাদ ধসে বৃহস্পতিবার এক নির্মাণকর্মী নিহত এবং ১৪ জন আহত হয়েছে।
নেদারল্যান্ডস এর পূর্বাঞ্চলীয় এনশেড নগরীর এ স্টেডিয়ামটিতে মেরামতির কাজ চলার সময় ওই দুর্ঘটনা ঘটে।
এ সময় স্টেডিয়ামটিতে কেবল নির্মাণকর্মীরাই ছিলো। তারা মেরামতির কাজ করছিলো বলে জানিয়েছে পুলিশ।
মেয়র পিটার ডেন ওডসটেন সাংবাদিকদের বলেন, "ছাদের বিশাল একটি অংশ ভেঙে পড়েছে। অনেকেই ধ্বংস্তুপের নিচে চাপা পড়েছে। আমরা যতদূর জানি একজন নিহত হয়েছে।"
আহতদেরকে হাসপাতালে নেওয়া হয়েছে। এদের মধ্যে দুই জনের অবস্থা গুরুতর বলে জানান তিনি।
ধ্বংসস্তুপের নিচে আর কেউ চাপা পড়ে আছে কিনা তা খুঁজে দেখা হচ্ছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এলকিউ/২০৫৬ঘ.
bdnews24