২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

শেষ হচ্ছে নাসার মহাকাশযানের যুগ

৮ জুলাই মহাকাশযান 'আটলান্টিস' মহাশূন্যে পাঠানোর মধ্য দিয়ে শেষ হচ্ছে মার্কিন মহাকাশ সংস্থা নাসার ৩০ বছরের মহাকাশযান কর্মসূচি।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 06 Jul 2011, 04:17 PM

Updated : 24 Aug 2022, 03:30 PM

কেইপ ক্যানাভেরাল, ফ্লোরিডা, জুলাই ০৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- ৮ জুলাই মহাকাশযান 'আটলান্টিস' মহাশূন্যে পাঠানোর মধ্য দিয়ে শেষ হচ্ছে মার্কিন মহাকাশ সংস্থা নাসার ৩০ বছরের মহাকাশযান কর্মসূচি। শাটল যুগ অবসানের সময় ক্রমেই এগিয়ে আসছে। শুক্রবার স্থানীয় সময় সকাল ১১ টা ২৬ মিনিটে নভোচারী নিয়ে মহাশূন্যে শেষবারের মতো যাত্রা করবে 'আটলান্টিস'। তারপরই আপাতত ইতি ঘটবে মহাশূন্যে নাসার নভোযান অভিযানের। তবে আবহাওয়াবিদরা ওই দিনের আবহাওয়ার পূর্বাভাসে শঙ্কিত। বৃহস্পতিবার ফ্লোরিডার কেন্দ্রস্থলে আকাশ কালো মেঘে ছেয়ে গিয়ে ঠিক নভোযান উৎক্ষেপণের সময়টিতে বজ্রঝড় হয়ে এর যাত্রা বিঘি