২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

মিশরের বীজ আমদানি নিষিদ্ধ করলো ইইউ

মিশর থেকে বীজ ও শিমজাতীয় খাবার আমদানি নিষিদ্ধ করেছে ইউরোপীয় ইউনিয়ন। মিশর থেকে আমদানি করা বীজ মারাত্মক ই.কোলাই ব্যাকটেরিয়ার উৎস- এমন সন্দেহ ঘনীভূত হতে থাকায় ইইউ এ সিদ্ধান্ত নিয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 06 Jul 2011, 10:57 AM

Updated : 24 Aug 2022, 03:30 PM

লন্ডন, জুলাই ৬ (বিডিনিউজটোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)---মিশর থেকে বীজ ও শিমজাতীয় খাবার আমদানি নিষিদ্ধ করেছে ইউরোপীয় ইউনিয়ন। মিশর থেকে আমদানি করা বীজ মারাত্মক ই.কোলাই ব্যাকটেরিয়ার উৎস- এমন সন্দেহ ঘনীভূত হতে থাকায় ইইউ এ সিদ্ধান্ত নিয়েছে। ইউরোপের খাদ্য নিরাপত্তা কর্তৃপক্ষ 'ইএফএসএ' জানিয়েছে, তাদের ধারণা, মিশর থেকে আনা বীজ এবং সব্জিই ইউরোপে ই.কোলাই সংক্রমণের জন্য দায়ী। ই.কোলাই ব্যাকটেরিয়া আক্রান্ত হয়েছে ইউরোপ এবং উত্তর আমেরিকা জুড়ে ৪ হাজার ১শ'রও বেশি মানুষ। মারা গেছে ৪৯ জন। জার্মানিতে প্রথম ই.কোলাই পাওয়া যায়। শুরুতে স্পেন থেকে আমদানি করা সব্জিকে ই.কোলাইয়ের উৎস বলে সন্দেহ করা হলেও পরে তা ভিত্তিহীন প্রমাণিত হয়। পরবর্তীতে জার্মানিতে উৎপাদিত 'বিন