২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

লোহিত সাগরে নৌকাডুবি, ১৯৭ জনের প্রাণহানি

সুদান থেকে সৌদি আরব অভিমুখী শরণার্থীবোঝাই একটি নৌকা লোহিত সাগরে ডুবে গেলে ১৯৭ জনের মর্মান্তিক মৃত্যু হয়।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 06 Jul 2011, 04:27 AM

Updated : 24 Aug 2022, 03:30 PM

খার্তুম, জুলাই ০৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- সুদান থেকে সৌদি আরব অভিমুখী শরণার্থীবোঝাই একটি নৌকা লোহিত সাগরে ডুবে গেলে ১৯৭ জনের মর্মান্তিক মৃত্যু হয়। সুদানিজ মিডিয়া সেন্টার মঙ্গলবার এ খবর জানায়। ডুবে যাওয়া নৌকা থেকে মাত্র তিনজনকে উদ্ধার করা সম্ভব হয়েছে বলে সুদানের বন্দর কর্মকর্তার বরাত দিয়ে মিডিয়া সেন্টার জানায়। সুদানের পার্শ্ববর্তী দেশগুলো থেকে শরণার্থীরা সৌদি আরবে অভিভাসনের সন্ধানে যাচ্ছিল বলে জানা যায়। তবে নৌকাটি ঠিক কোথা থেকে যাত্রা শুরু করে এ বিষয়টি পরিষ্কার নয়। বিবিসির খার্তুম প্রতিনিধি জানান, সৌদি আরব ও ইয়েমেনে মানব পাচারের রুট হিসেবে লোহিত সাগর প্রসিদ্ধ। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/সিআর/১০১৫ ঘ.