২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

নিজের সব শিল্পকর্ম পুড়িয়ে ফেলতে চেয়েছিলেন মকবুল ফিদা

শিল্পী মকবুল ফিদা হোসেন মৃত্যুর আগে তার সব শিল্পকর্ম নষ্ট করতে চেয়েছিলেন বলে জানিয়েছেন শিল্পীর ছোট ছেলে ওয়াইস।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 05 Jul 2011, 08:27 AM

Updated : 24 Aug 2022, 03:30 PM

ঢাকা, জুলাই ০৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- শিল্পী মকবুল ফিদা হোসেন মৃত্যুর আগে তার সব শিল্পকর্ম নষ্ট করতে চেয়েছিলেন বলে জানিয়েছেন শিল্পীর ছোট ছেলে ওয়াইস। প্রয়াত এই চিত্রশিল্পীর স্মরণে শনিবার লন্ডনে আয়োজিত সভায় একথা জানান ওয়াইস। অনুষ্ঠানে শিল্পীর অপর দুই ছেলে শামসাদ ও সাফাতও উপস্থিত ছিলেন বলে দ্য টাইমস অব ইন্ডিয়া জানায়। ওয়াইস বলেন, "তিনি (মকবুল ফিদা) বলেছিলেন, মৃত্যুর আগে তিনি তার সব শিল্পকর্ম পুড়িয়ে ফেলতে চান। আমি যখন এর কারণ জানতে চাইলাম, তিনি খুব সাধারণভাবে বললেন, 'তো কি করবো?' আমি মনে করি, ইতিহাস এর উত্তর দিয়েছে।" বাবার জীবনী নিয়ে একটি ফিচার ফিল্ম বানাচ্ছেন বলেও জানান তিনি। ওয়াইস আরো বলেন, "আমি তার ওপর একটি প্রামাণ্যচিত্র তৈরি করছি। এর নাম দিয়েছি লেটারস টু মাই সান অ্যাবাউট মাই ফাদার। আশা করছি, এ বছরের মধ্যে এর কাজ শেষ করতে পারব। আর একটি ফিচারফিল্ম তৈরির পরিকল্পনা করছি। তবে এর নাম এখনও ঠিক করা হয়নি।" বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এফএফ/সিআর/১৪০০ ঘ.