২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

বেন আলির আরো ১৫ বছরের কারাদন্ড

তিউনিসিয়ার ক্ষমতাচ্যুত সাবেক প্রেসিডেন্ট জিনে আল আবেদিন বেন আলিকে ১৫ বছরের কারাদন্ড দিয়েছে দেশটির একটি আদালত।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 05 Jul 2011, 06:24 AM

Updated : 24 Aug 2022, 03:30 PM

তিউনিস, জুলাই ০৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- তিউনিসিয়ার ক্ষমতাচ্যুত সাবেক প্রেসিডেন্ট জিনে আল আবেদিন বেন আলিকে ১৫ বছরের কারাদন্ড দিয়েছে দেশটির একটি আদালত। মাদক, অস্ত্র ও পুরাকীর্তি চোরাচালানের অভিযোগে দায়ের করা মামলায় বেন আলির অনুপস্থিতিতেই এই রায় ঘোষণা করা হয়। সোমবার একদিনের শুনানি শেষে আদালতের বিচারক এই রায় দেন। এ সময় বিচারক বেন আলির প্রতি ইঙ্গিত করে বলেন, 'অভিযুক্ত অনুপস্থিত এবং পলাতক'। সোমবারের রায়ে কারাদ-ের পাশাপাশি বেন আলিকে ৭২ হাজার মার্কিন ডলার জরিমানা করা হয়। ২৩ বছর ধরে প্রেসিডেন্টের পদে থাকা বেন আলি স্ত্রী লায়লা ত্রাবিলিসিকে নিয়ে গত ১৪ জানুয়ারি সৌদি আরব পালিয়ে যান। আরব বিশ্বে সংস্কারের দাবিতে বিক্ষোভের সূচনা গতবছরের ডিসেম্বরে তিউনিসিয়া থেকেই হয়েছিলো। এরআগে গত ২০ জুন চুরি ও জনগণের অর্থ-সম্পদ আত্মসাতের অভিযোগে দায়ের করা মামলায় বেন আলি ও তার স্ত্রী লায়লা ত্রাবিলিসিকে ৩৫ বছর কারাদ- দেয়া হয়। পাশাপাশি তাদের ৬ কোটি ৫৬ লাখ মার্কিন ডলার জরিমানাও করা হয়। ওই মামলার রায়ও একদিনের শুনানি শেষেই ঘোষণা করে আদালত। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/সিআর/১২১৫ ঘ.