২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ভেনেজুয়েলায় ফিরেছেন হুগো শ্যাভেজ ভিডিও

কিউবায় ক্যান্সারের চিকিৎসার পর আকস্মিকভাবে দেশে ফিরেছেন ভেনেজুয়েলার প্রেসিডেন্ট হুগো শ্যাভেজ।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 04 Jul 2011, 01:10 PM

Updated : 24 Aug 2022, 03:29 PM

কারাকাস, জুলাই ৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)---কিউবায় ক্যান্সারের চিকিৎসার পর আকস্মিকভাবে দেশে ফিরেছেন ভেনেজুয়েলার প্রেসিডেন্ট হুগো শ্যাভেজ। সোমবার কারাকাসের বাইরে মাইকুয়েশিয়া বিমানবন্দরে পৌঁছানোর পরপরই তাকে স্বাগত জানান সরকারের মন্ত্রীরা। ভেনেজুয়েলার রাষ্ট্রীয় টেলিভিশন ভিডিওতে এ দৃশ্য দেখা গেছে। কিউবার নেতা রাউল কাস্ত্রোর কাছ থেকে বিদায় নেওয়ার দৃশ্যও রয়েছে এ ভিডিওতে। শ্যাভেজ সকালের দিকে ভেনেজুয়েলায় পৌঁছেই বলেন, তিনি ভালো আছেন এবং সুস্থ বোধ করছেন। রাষ্ট্রীয় টেলিভিশনে ফোনে তিনি বলেন, "আমি খুশী... এখন আমি বিশ্রাম নেবো।" ক্যান্সারের জন্য তার এখনো আরো চিকিৎসার প্রয়োজন পড়তে পারে- এ জল্পনার মধ্যেও এমন আশাব্যাঞ্জক কথা শোনালেন তিনি। স্পেন থেকে ভেনেজুয়েলার স্বাধীনতার ২শ' বছর পূর্তির একদিন আগে তিনি দেশে ফিরলেন। ভেনেজুয়েলার ভাইস প্রেসিডেন্ট এলিস জাউয়া বলেন, প্রেসিডেন্ট দেশে ফেরায় আমরা আনন্দিত। ওদিকে, শ্যাভেজের সমর্থকরা 'তিনি ফিরে এসেছেন' ধ্বনিতে কারাকাসের রাস্তায় নেমে আনন্দ প্রকাশ করে। শ্যাভেজের অনুপস্থিতিতে ভেনেজুয়েলার রাজনৈতিক অঙ্গনে যে অনিশ্চয়তা এবং নিরাপত্তা ঝুঁকি সৃষ্টি হয়েছিলো সে পরিস্থিতি অনেকটাই বদলে দিলো তার প্রত্যাবর্তন। তবে শ্যাভেজের সুস্থতা নিয়ে সংশয় প্রকাশ করেছে বিরোধীদল। তাছাড়া, তার শারিরীক অবস্থা এখন আসলেই কেমন তাও স্পষ্ট বোঝা যাচ্ছে না। তাকে এখনো ভেনেজুয়েলাতেই দীর্ঘদিন চিকিৎসা নিতে হতে পারে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এলকিউ/১৮৫৮ ঘ.