ব্যাংকক, জুলাই ০৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- থাইল্যান্ডে রোববারের সাধারণ নির্বাচনে এ পর্যন্ত পাওয়া ফলে বিরোধী শিবিরের বিশাল জয় স্পষ্ট হয়ে উঠেছে। পরাজয় স্বীকার করে নিয়েছেন প্রধানমন্ত্রী অভিসিৎ ভেজ্জাজিভা।
৯২ শতাংশ ভোট গণনায় দেখা যাচ্ছে, ৫০০ আসনের পার্লামেন্টে সাবেক প্রধানমন্ত্রী থাকসিন সিনাওয়াত্রার বোন ইংলাকের নেতৃত্বাধীন পুয়ে থাই পাটি জিতেছে ২৬১ টি আসন। আর ভেজ্জাজিভার দলের আসন সংখ্যা ১৬২ টি।
পুয়ে থাই পার্টি জয়ে ইংলাকই হবেন থাইল্যান্ডের ইতিহাসে প্রথম নারী প্রধানমন্ত্রী।
ভেজ্জাজিভা ইতোমধ্যেই ইংলাক সিনাওয়াত্রাকে অভিনন্দন জানিয়েছেন।
টেলিভিশনে তিনি বলেন, "নির্বাচনের ফলাফল যতটুকু জানা গেছে, এতে এটি স্পষ্ট যে, পুয়ে থাই পার্টি নির্বাচনে জয় লাভ করেছে। ফলে ডেমোক্র্যাট পার্টি পরাজয় স্বীকার করে নিচ্ছে। সরকার গঠনের অধিকার পাওয়ায় আমি পোয়ে থাই পার্টিকে অভিনন্দন জানাচ্ছি।"
রোববার সকাল থেকে াইল্যান্ডে বহু প্রতীক্ষিত জাতীয় নির্বাচন শুরু হয়। বু ফেরত জরিপে পুয়ে থাই পার্টির বড় ধরনের জয় পাওয়ার সম্ভাবনা তৈরি হওয়ায় সাংবাদিকেরা ইংলাককে ঘিরে ধরে প্রতিক্রিয়া জানতে চায়।
ইংলাক বলেন, "আমাদের সরকারি ফলাফলের জন্য অপেক্ষা করতে হবে। তারপর আমি আমার অনুভূতি জানাবো।"
পরে নির্বাচন কমিশন জানায়, প্রায় সব ভোট গণনা হয়ে গেছে এবং ইংলাকের দলের আসন সংখ্যা বেশি।
এর পরপরই ভাই সিনাওয়াত্রার কাছ থেকে অভিনন্দন বার্তা পেয়ে ইংলাক সমর্থকদের উদ্দেশ্যে বলেন, "আমি যথাসাধ্য চেষ্টা করবো। আপনাদেরকে হতাশ করবো না।"
পার্টির সদরদপ্তরে ইংলাক বলেন, "আমি একে আমার কিংবা পুয়ে থাই পার্টির জয় বলতে চাই না। বরং বলব, জনগণ আমাকে একটি সুযোগ দিচ্ছে এবং আমি জনগণের জন্য যথাসাধ্য কাজ করে যাবো।"
সামনে অনেক কঠিন কাজ পড়ে আছে বলে মন্তব্য করেন তিনি।
নির্বাচনের আগে থেকেই প্রধানমন্ত্র
bdnews24