২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

গ্রিস থেকে গাজা অভিমুখে মার্কিন ত্রাণজাহাজ

গাজায় ইসরায়েলি অবরোধ ভাঙতে গ্রিসের পেরামা বন্দর থেকে শুক্রবার একটি জাহাজ মার্কিন ত্রাণকর্মীদের নিয়ে রওনা দিয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 01 Jul 2011, 07:16 PM

Updated : 24 Aug 2022, 03:27 PM

এথেন্স, জুলাই ১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)--- গাজায় ইসরায়েলি অবরোধ ভাঙতে গ্রিসের পেরামা বন্দর থেকে শুক্রবার একটি জাহাজ মার্কিন ত্রাণকর্মীদের নিয়ে রওনা দিয়েছে। নৌবহরের ৯টি জাহাজের মধ্যে এটি একটি। ফিলিস্তিনি ভূখন্ডে ত্রাণ পৌঁছে দেওয়াই এর উদ্দেশ্য। জাহাজটি আরো আগে রওনা দেওয়ার কথা থাকলেও গ্রিসের ওপর ইসরয়েলের চাপ থাকার কারণে দেরী হয়েছে। তবে রওনা দেওয়ার পরপরই গ্রিসের উপকূলরক্ষীরা জাহাজটিকে থামিয়েছে বলে খবরে জানানো হয়েছে। ইসরায়েল গাজা অবরোধ ভাঙার যে কোনো চেষ্টা প্রতিহত করা হবে বলে হুমকি দিয়ে আাসছে। কিন্তু এ হুমকির মুখেও আগামী সপ্তাহে নৌবহর নিয়ে যাত্রা করার পরিকল্পনা রয়েছে কর্মীদের। কিন্তু গ্রিক বন্দর থেকে কোনো জাহাজের গাজায় যাত্রা করা নিষিদ্ধ বলে আগেই জানিয়েছে গ্রিস কর্তৃপক্ষ। শুক্রবার পিরাউসের কাছে পেরামা বন্দর থেকে রওনা হওয়ার পর উপকূলরক্ষীরা জাহাজটিকে থামানো হয়েছে এবং ফিরে যেতে বলা হচ্ছে বলে জানান ওই জাহাজের কর্মী অ্যান রিট। ্িবডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/ বিসিএস/এলকিউ/২২২৩ঘ.