২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

লিবিয়ায় অস্ত্র সরবরাহ নিয়ে ফ্রান্সের সাফাই

লিবিয়ার বিদ্রোহীদের অস্ত্র সরবরাহের পক্ষে যুক্তি তুলে ধরে আত্মপক্ষ সমর্থন করেছে ফ্রান্স।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 30 Jun 2011, 12:53 PM

Updated : 24 Aug 2022, 03:27 PM

মিসরাতা, জুন ৩০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমর/রয়টার্স)- লিবিয়ার বিদ্রোহীদের অস্ত্র সরবরাহের পক্ষে যুক্তি তুলে ধরে আত্মপক্ষ সমর্থন করেছে ফ্রান্স। তারা জানিয়েছে, জাতিসংঘের অস্ত্র নিষেধাজ্ঞা এতে ভঙ্গ হবে না বলে জানিয়েছে তারা। কারণ, এ অস্ত্রগুলো হুমকির মুখে থাকা বেসামরিক জনগনের প্রয়োজন। ন্যাটোর সদস্য দেশ হিসেবে বুধবার ফ্রান্সই প্রথম মুয়াম্মার গাদ্দাফির বিরুদ্ধে লড়াইরতদের অস্ত্র সরবরাহ করার কথা প্রকাশ্যে স্বীকার করেছে। নাম উল্লেখ না করে কয়েকটি সূত্রের উধ্বৃতি দিয়ে লো ফিগারো সংবাদপত্র জানায়, জুনের শুরুতে লিবিয়ার পশ্চিমাঞ্চলীয় পাহাড়ি এলাকায় প্যারাসুট দিয়ে রকেট লাঞ্চার, অ্যাসাল্ট রাইফেল, মেশিন গান ও ট্যাঙ্কবিধ্বংসী ক্ষেপনাস্ত্র নামিয়েছে ফ্রান্স। ন্যাটোর অন্যান্য সদস্যদের সঙ্গে আলোচনা না করেই ফ্রান্স এ সিদ্ধান্ত নেয়। জাতিসংঘের ফরাসি রাষ্ট্রদূত জেরার্ড আরায়ুদ সাংবাদিকদের বলেন, "বেসামরিক জনগণের কাছে অস্ত্র সরবরাহের সিদ্ধান্ত নেওয়ার কারণ হলো, আমাদের মনে হয়েছে তারা হুমকির মুখে রয়েছে।" জাতিসংঘের নিরাপত্তা পরিষদের প্রস্তাব ১৯৭০ এর একটি অনুচ্ছেদের উল্লেখ করে তিনি বলেন, "ব্যতিক্রমী ক্ষেত্রে, বেসামরিক জনগণকে রক্ষার বিষয় এলে আমরা অনুচ্ছেদ ৯ প্রয়োগ করতে পারি না।" এ অনুচ্ছেদের মাধ্যমে ফেব্রুয়ারি মাস থেকে লিবিয়ায় অস্ত্র সরবরাহে নিষেধাজ্ঞা আরোপ করেছে জাতিসংঘ। কিন্তু ফ্রান্স বলছে, বেসামরিক মানুষকে বাঁচাতে জাতিসংঘ দেশগুলোর প্রয়োজনীয় সব ধরনের পদক্ষেপ নেওয়ার যে বিধান ১৯৭৩ নাম্বার প্রস্তাবে আছে তার আলোকেই এ অস্ত্র সরবরাহ করা হয়েছে। কিন্তু আফ্রিকান ইউনিয়নের (এইউ) সম্মেলনে এইউ কমিশনের প্রধান জ্যঁ পিং সতর্ক করে বলেছেন, লিবিয়ায় পাঠানো অস্ত্র শেষ পর্যন্ত এ অঞ্চলের আল কায়েদা সহযোগীদের হাতে চলে যেতে পারে। ওদিকে লিবিয়ার পশ্চিমাঞ্চলীয় পাহাড়ি এলাকায় বিদ্রোহীদের এক মুখপাত্র বলেন, অস্ত্রের ব্যাপারে তার কাছে কোনো তথ্য নেই। ন্যাটো জানিয়েছে, অস্ত্র সরবরাহের ঘটনায় তারা জাড়িত নয়। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এফএফ/এলকিউ/১৮২৯ ঘ.