ম্যানিলা, জুন ২৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- ফিলিপাইনের দক্ষিণাঞ্চলীয় এক দ্বীপে রাতভর বৃষ্টিতে সৃষ্ট বন্যায় ২৫ জনের প্রাণহানি ঘটেছে। দেশটির সেনা ও উদ্ধারকর্মীরা নিহতদের লাশ উদ্ধার করেছে।
সেনা মুখপাত্র লেফট্যানেন্ট কর্ণেল লিওপোলডো গালোন বলেন, দাভাদো শহরের নদী উপচে পড়ে আবাসিক এলাকা ভেসে গেলে ১৫ জন নিখোঁজ হয়।
তিনি সাংবাদিকদের বলেন, "বন্যা দুর্গত এলাকায় উদ্ধার কাজে সহায়তা করতে গিয়ে আমাদের সেনারা আরো মৃতদেহ খুঁজে পাচ্ছে। বন্যার পানি দ্রুত বৃদ্ধি পাওয়ায় অনেক ঘুমন্ত মানুষ ভেসে যায়।"
তিনি আরো জানান, ডুবে যাওয়া ১৫ জন শিশু।
জাতীয় দুর্যোগ ঝুঁকি হ্রাস ও ব্যবস্থাপনা পরিষদ জানিয়েছে, মঙ্গলবার রাতে অবিরাম বর্ষণে বন্যার পানি মাত্র তিন ঘন্টায় ১০ ফিট পর্যন্ত বেড়ে যায়।
প্রায় ১০ হাজার পরিবারকে উঁচু স্থানে যেতে হয়েছে। বুধবার বন্যার মাত্রা কমেছে এবং উদ্ধারকর্মীরা নদী তীরে মৃতদেহগুলো খুঁজে পেয়েছে।
মেয়র সারা ডটেরটে সাংবাদিকদের বলেছেন, এই প্রথম এ শহরটি এমন বন্যার কবলে পড়ল।
তিনি বলেন, "এ বন্যা যেন রাতের চোরের মত, কয়েক ঘন্টা এর তা-ব চলে। অথচ এখন আবহাওয়া যথেষ্ট রোদ্রৌজ্জ
bdnews24