২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

সু চির সফর পরিকল্পিনার বিরুদ্ধে সরকারের হুঁশিয়ারি

মিয়ামারের সাবেক রাজধানী ইয়াঙ্গুনের বাইরে গণতন্ত্রকামী নেত্রী অং সান সু চি'র সফর পরিকল্পনা দেশে দাঙ্গার কারণ হয়ে দাঁড়াতে পারে বলে বুধবার হুঁশিয়ার করেছে সরকার।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 29 Jun 2011, 11:55 AM

Updated : 24 Aug 2022, 03:27 PM

ইয়াঙ্গুন, জুন ২৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- মিয়ামারের সাবেক রাজধানী ইয়াঙ্গুনের বাইরে গণতন্ত্রকামী নেত্রী অং সান সু চি'র সফর পরিকল্পনা দেশে দাঙ্গার কারণ হয়ে দাঁড়াতে পারে বলে বুধবার হুঁশিয়ার করেছে সরকার। তাছাড়া, সু চি তার নিজের নিরাপত্তার জন্য নিজেই দায়ী থাকবেন বলেও সতর্ক করেছে রাষ্ট্রীয় গণমাধ্যম। গত বছর গৃহবন্দিত্ব থেকে মুক্ত হওয়ার পর প্রথমবারের মতো ইয়াঙ্গুনের বাইরে সফর করার পরিকল্পনা করছেন নোবেল শান্তি পুরস্কার বিজয়ী সু চি (৬৬)। তবে তিনি এখনও সফরের তারিখ জানাননি। সরকারি তিনটি সংবাদপত্রে বলা হয়েছে, "তার অনুসারী ও সমর্থকরা অতি উৎসাহী হয়ে রয়েছে। সু চি'র জনসমক্ষে আসা উচিত বলেও মনে করছে তারা। সফরকালে সুচির নিরাপত্তার জন্য সরকার দায়ী থাকবে বলেও তারা প্রচার চালাচ্ছে।" এতে আরো বলা হয়, সু চি দেশব্যাপী সফরে বের হলে আগেরবারের মতো বিশৃঙ্খলা ও দাঙ্গা দেখা দিতে পারে বলে আমরা উদ্বিগ্ন। ২০০৩ সালে সু চি'র মোটার শোভাযাত্রায় জান্তা সরকারের সমর্থকদের চালানো হামলায় তার ৭০ জন সমর্থক নিহত হয়। সংবাদপত্রগুলোতে বলা হয়, "সরকার জানিয়েছে, সু চি এখন একজন সাধারন মানুষ। তাই আইন অনুযায়ী, কোথাও ভ্রমণ ও আইনত কিছু করা থেকে তাকে বিরত রাখা হবে না। তবে তাকেও আইনের শাসনের প্রতি সম্মান দেখাতে হবে।" বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এফএফ/এলকিউ/১৭৫৫ ঘ.