২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

সিরিয়াকে নিয়ে ধৈর্য হারাচ্ছে তুরস্ক

সিরিয়ায় গোলযোগ এবং বিশৃঙ্খলা তুরস্কের জন্য ক্রমেই বিপজ্জনক হয়ে দাঁড়াচ্ছে। বেগতিক পরিস্থিতিতে ধৈর্য্য হারাচ্ছে তুরস্ক।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 26 Jun 2011, 02:57 PM

Updated : 24 Aug 2022, 03:25 PM

আঙ্কারা, জুন ২৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)-- সিরিয়ায় গোলযোগ এবং বিশৃঙ্খলা তুরস্কের জন্য ক্রমেই বিপজ্জনক হয়ে দাঁড়াচ্ছে। বেগতিক পরিস্থিতিতে ধৈর্য্য হারাচ্ছে তুরস্ক। তুরস্কে সিরীয় শরণার্থীর ঢলের কারণে সেনাবাহিনীকে সীমান্ত অঞ্চলে অভিযানে পাঠাতে হতে পারে বলে আশঙ্কা করছেন অনেকেই। বিরোধীদের ওপর প্রেসিডেন্ট বাশার আল আসাদের দমনাভিযানের কারণে তুরস্কের সঙ্গে সিরিয়ার একসময়কার উষ্ণ সম্পর্ক ভেঙে পড়ার মুখে। আসাদের রক্তক্ষয়ী দমনাভিযানের কারণে ১২ হাজার সিরীয় পালিয়ে গিয়ে আশ্রয় নিয়েছে তুরস্ক সীমান্তের বিভিন্ন আশ্রয় শিবিরে। শরণার্থীর সংখ্যা বাড়তে থাকায় তুরস্কের রাজনৈতিক ও সামরিক নেতারা সিরিয়ার অভ্যন্তরে একটি বাফার জোন তৈরির কথা ভাবছেন। সিরিয়া ইতোধ্যেই তুরস্ক সীমান্তে সেনা মোতায়েন করেছে। ফলে সীমান্ত পরিস্থিতির ওপর নজর রাখাসহ সিরিয়ার বিরুদ্ধে কড়া ভাষায় কথা বলতে শুরু করেছে তুরস্ক। আসাদের দমনাভিযানকে 'নৃসংশতা' আখ্যা দিয়ে প্রকশ্যে তাকে সংস্কার কর্মসূচি পাশ করার আহ্বান জানাচ্ছে তারা। তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী আহমেত দাভুতগলু শুক্রবার বলেছেন, "আসাদের ভাষণে সংস্কারের ইতিবাচক ইঙ্গিত আছে। কিন্তু কথাকে কাজে পরিণত করাটা জরুরি।" কিন্তু বিশ্লেষকরা বলছেন, এতেও আসাদের মনে রাতারাতি কোনো পরিবর্তন ঘটার আশা এখনো করতে পারছে না তুরস্ক। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এলকিউ/২০১৫০ ঘ.