২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

মালির আল-কায়েদা ঘাঁটিতে সেনা অভিযান

মালির পশ্চিমাঞ্চলীয় ওয়াগাডোউ বনাঞ্চলে আল-কায়েদার ঘাঁটিতে শুক্রবার অভিযান চালিয়েছে মৌরিতানিয়া ও মালির যৌথবাহিনী।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 26 Jun 2011, 07:29 AM

Updated : 24 Aug 2022, 03:25 PM

বামাকো, জুন ২৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- মালির পশ্চিমাঞ্চলীয় ওয়াগাডোউ বনাঞ্চলে আল-কায়েদার ঘাঁটিতে শুক্রবার অভিযান চালিয়েছে মৌরিতানিয়া ও মালির যৌথবাহিনী। মালির সেনাবাহিনী ও প্রতিরক্ষা মন্ত্রণালয়ের কর্মকর্তারা শনিবার এ তথ্য জানিয়েছেন। ওয়াগাডোউ বনাঞ্চলে আল-কায়েদা ইন ইসলামিক মাগরেবের (একিউআইএম) কার্যক্রম রয়েছে। মালির এক সেনা কর্মকর্তা বলেন, "ভারী অস্ত্রসহ দুপক্ষের মধ্যে তীব্র লড়াই হয়েছে। এতে হতাহতের ঘটনাও ঘটেছে।" তবে হতাহতের বিষয়ে বিস্তারিত কিছু জানাননি তিনি। হেলিকপ্টারে করে আহতদের সেখান থেকে সরিয়ে আনা হয়েছে বলেও জানান ওই কর্মকর্তা। শুক্রবার স্থানীয় সময় বিকাল পৌনে ৬টায় চালানো ওই অভিযানে বিমান থেকেও হামলা চালানো হয়। গত ২ মে আল-কায়েদার প্রতিষ্ঠাতা ওসামা বিন লাদেন পাকিস্তানে নিহত হওয়ার পর আফ্রিকার সাহারা মরুভূমি সংলগ্ন দেশগুলোতে সন্ত্রাসবাদী তৎপরতা বেড়ে যাওয়ার আশঙ্কায় উচ্চ সতর্কতা জারি করা হয়। গত শতকের নব্বইয়ের দশকে আলজেরিয়ায় লড়াইরত ইসলামপন্থী সালাফিস্ট গ্র"প থেকে একিউআইএম'র উদ্ভব ঘটে। ২০০৭ সালের ডিসেম্বরে আলজিয়ার্সে জাতিসংঘ দপ্তরে হামলা চালায় আল-কায়েদার এ শাখা। তাতে ২৬ জন নিহত হন। ওই অঞ্চলে ইউরোপীয় স্থাপনা ও নাগরিকদের ওপর হামলা চালিয়ে আসছে একিউআইএম। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এবি/এএইচ/এএমটি/১৩৩০ ঘ.