২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

সিরিয়ায় নিরাপত্তা বাহিনীর গুলিতে নিহত ৫

সিরিয়ায় নিরাপত্তা বাহিনীর গুলিতে পাঁচ বেসামরিক নাগরিক নিহত হয়েছে। নিহত বিক্ষোভকারীদের দাফন অনুষ্ঠানে গুলি ছুড়ে ও ঘরে ঘরে অভিযান চালিয়ে তাদেরকে হত্যা করা হয়।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 26 Jun 2011, 06:25 AM

Updated : 24 Aug 2022, 03:25 PM

আম্মান, জুন ২৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- সিরিয়ায় নিরাপত্তা বাহিনীর গুলিতে পাঁচ বেসামরিক নাগরিক নিহত হয়েছে। নিহত বিক্ষোভকারীদের দাফন অনুষ্ঠানে গুলি ছুড়ে ও ঘরে ঘরে অভিযান চালিয়ে তাদেরকে হত্যা করা হয়। মানবাধিকার গ্র"প সিরিয়ান অবজারভেটরি ফর হিউম্যান রাইটস শনিবার এ তথ্য জানিয়েছে। রাজধানী দামেস্কের ১৫ কিলোমিটার দক্ষিণের কিসওয়ায় শুক্রবার বিক্ষোভে গুলিতে নিহতদের দাফন অনুষ্ঠানে নিরাপত্তা বাহিনী গুলি চালালে দুজন নিহত হয়। এছাড়া দামেস্কের বারজেহ এলাকায় ও লেবাননের সীমান্তবর্তী কুশেরি শহরে ঘরে ঘরে অভিযান চালিয়ে তিনজনকে হত্যা করে নিরাপত্তা বাহিনী। মানবাধিকারকর্মী রামি আব্দেল রহমান রয়টার্সকে বলেন, "এই এলাকাগুলোতে সরকারবিরোধী বিক্ষোভ জোরদার হতে থাকায় তা ঠেকাতে শক্তি প্রয়োগ করছে সরকার।" প্রত্যক্ষদর্শীরা জানান, শুক্রবারের বিক্ষোভের পর বারজেহ এলাকায় অভিযান চালিয়ে কমপক্ষে দুইশ' মানুষকে গ্রেপ্তার করেছে নিরাপত্তা বাহিনী। শুক্রবার জুমার নামাজের পর সিরিয়াজুড়ে সরকারবিরোধী নামে কয়েক লাখ মানুষ। বিক্ষোভে নিরাপত্তা বাহিনী গুলি চালালে অন্তত ২০ জন নিহত হয়। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এবি/এএইচ/১২১৫ ঘ.