ডেনভার, জুন ২৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- যুক্তরাষ্ট্রের কলরাডো অঙ্গরাজ্যের রাজধানী ডেনভারে একটি বিপণী বিতানের ভেতরে দুটি বোমা পাওয়া গেছে বলে জানিয়েছে যুক্তরাষ্ট্রের আইন প্রয়োগকারী সংস্থা ফেডারেল ব্যুরো অব ইনভেস্টিগেশন বা এফবিআই।
শনিবার এফবিআই প্রকাশিত এক সংবাদ বিজ্ঞপ্তিতিতে জানানো হয়েছে, ডেনভারের উপনগরী লেকউডের কলরাডো মিলস মলের একটি বইয়ের দোকানের নিরাপত্তা অ্যালার্ম বেজে উঠলে পুলিশকে খবর দেওয়া হয়।
ভোররাতে পুলিশ গিয়ে দোকানের ভেতরে দুটি বোমা পায়। দোকানটিতে জোর করে ঢোকার ঘটনাও অনুসন্ধানে প্রকাশ হয়।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এবি/এমআই/১১০০ ঘ.
bdnews24