২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

মিয়ানমারে দফায় দফায় বোমা বিস্ফোরণ

মিয়ানমারে দফায় দফায় বোমা বিস্ফোরণের ঘটনা ঘটেছে। শুক্রবার কয়েক মিনিটের ব্যবধানে রাজধানী নিপিধো এবং আরো দুটি শহরে তিনটি বোমা বিস্ফোরণে কয়েকজন আহত হয়েছে। তবে কেউ নিহত হয়নি।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 24 Jun 2011, 03:50 PM

Updated : 24 Aug 2022, 03:23 PM

ইয়াঙ্গুন, জুন ২৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- মিয়ানমারে দফায় দফায় বোমা বিস্ফোরণের ঘটনা ঘটেছে। শুক্রবার কয়েক মিনিটের ব্যবধানে রাজধানী নিপিধো এবং আরো দুটি শহরে তিনটি বোমা বিস্ফোরণে কয়েকজন আহত হয়েছে। তবে কেউ নিহত হয়নি। তাৎক্ষণিকভাবে কেউ বিস্ফোরণের দায় স্বীকার করেনি এবং কর্তৃপক্ষের কাছ থেকে কোন প্রতিক্রিয়া পাওয়া যায়নি। রাজধানী নিপিধোর একটি মার্কেটে একটি বোমা বিস্ফোরণ ঘটে। এতে একটি গাড়ি বিধ্বস্ত হয়। এরপর স্থানীয় সময় বেলা ১২ টা ১০ মিনিটে সাবেক রাজধানী ইয়াঙ্গুনে বিস্ফোরণ ঘটে। মিয়ানমারের দ্বিতীয় বৃহত্তম শহর মানদালয়ের উত্তরে পি উন লুইন শহরেও একটি জিপে তৃতীয় আরেকটি বিস্ফোরণের খবর পাওয়া যায়। মিয়ানমার সরকার সাধারণত সংখ্যালঘু বিদ্রোহীদের ওপর বোমা হামলার দায় চাপায়। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/বিসিএস/এলকিউ/২১৩৯ ঘ.