২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

সেল ফোনে বিন লাদেন-পাকিস্তান যোগসূত্রের আলামত

পাকিস্তানের সঙ্গে আল কায়েদা নেতা ওসামা বিন লাদেনের যোগসূত্রের আলামত পাওয়া গেছে তাকে হত্যার অভিযানে উদ্ধার পাওয়া একটি সেল ফোনের বার্তায়।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 24 Jun 2011, 01:12 PM

Updated : 24 Aug 2022, 03:24 PM

ওয়াশিংটন, জুন ২৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)--- পাকিস্তানের সঙ্গে আল কায়েদা নেতা ওসামা বিন লাদেনের যোগসূত্রের আলামত পাওয়া গেছে তাকে হত্যার অভিযানে উদ্ধার পাওয়া একটি সেল ফোনের বার্তায়। ফোনটিতে পাকিস্তানের গোয়েন্দা সংস্থার সঙ্গে একটি জঙ্গি দলের যোগাযোগ সনাক্ত করা হয়েছে বলে উর্ধ্বতন মার্কিন কর্মকর্তাদের উদ্ধৃতি দিয়ে বৃহস্পতিবার এক প্রতিবেদনে জানিয়েছে 'দ্য নিউ ইয়র্ক টাইমস'। মার্কিন কর্মকর্তা ও বেনামী কয়েকটি সূত্রের উদ্ধৃতি দিয়ে পত্রিকাটি বলেছে, এর মধ্য দিয়ে বোঝা যায়, পাকিস্তানে নেটওয়ার্ক তৈরির অংশ হিসেবে বিন লাদেন হরকাত-উল-মুজাহিদিন নামের একটি জঙ্গি দলকে ব্যবহার করতেন। টাইমস জানায়, মোবাইল ফোনটি ছিল বিন লাদেনের বার্তাবাহকের। অ্যাবোটাবাদে ২ মে যুক্তরাষ্ট্রের বিশেষ বাহিনীর গোপন অভিযানে বিন লাদেনের সঙ্গে তিনিও নিহত হন। এ প্রতিবেদন সস্পর্কে জিজ্ঞাসা করা হলে ওয়াশিংটনের একজন মার্কিন কর্মকর্তা বলেন, "আমার এ বিষয়টি নিশ্চিত করতে পারছি না।" হরকাত সম্পর্কে জানাশোনা থাকা একজন বিশ্লে