সিরিয়া, জুন ২২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)--- সিরিয়া থেকে তুরস্কে পালিয়ে যাওয়া শরণার্থীরা প্রেসিডেন্ট বাশার আল আসাদের পতন দাবি করেছে।
ইউরোপীয় একটি প্রতিনিধিদল তথ্যানুসন্ধান মিশনে তুরস্কের শরণার্থী শিবিরে গেলে শিশুসহ শ' শ' সিরীয় সামনের গেটে এগিয়ে এসে প্রেসিডেন্ট আসাদের পতনের দাবিতে বিক্ষোভ প্রদর্শন করে।
'জনগণ আসাদে শাসনের পতন চায়' বলে স্লোগান দেয় তারা।
ইউরোপীয় কূটনীতিকরা বুধবার তুরস্কের দক্ষিণাঞ্চলে সিরীয় শরণার্থী শিবিওে তথ্যানুসন্ধান মিশনে যান। ১০ হাজারেরও বেশি শরণার্থী ইতোমধ্যেই তুরস্কে পালিয়ে গেছে।
তুরস্কের কর্মকর্তারা বলছেন, সিরিয়া সীমান্তের কাছে অবস্থান করছে আরো ১০ হাজার মানুষ।
দেশের ভেতরে-বাইরে বাড়তে থাকা চাপের মুখে আসাদ সোমবারের ভাষণে কয়েকমাসের মধ্যে সংস্কারের প্রস্তাব দেন এবং শরণার্থীদের দেশে ফিরে আসার আহ্বান জানান।
কিন্তু তার এ প্রস্তাব প্রত্যাখ্যান করে সিরিয়ায় বিক্ষোভ চলছে। বিক্ষোভকারীদের ওপর সরকারের দমনপীড়নের বিরুদ্ধে আরেকধাপ শক্ত পদক্ষেপ নিয়েছে ইউরোপীয় ইউনিয়ন।
মঙ্গলবার ইইউ দেশগুলো সিরিয়ার ৪ টি সামরিক প্রতিষ্ঠান এবং সরকারি কর্মকর্তাদের ওপর আরো কঠোর নিষেধাজ্ঞা আরোপের সিদ্ধান্ত নিয়েছে।
যুক্তরাজ্য এবং ফ্রান্স নিষেধাজ্ঞার তালিকা তৈরি করেছে। ফ্রান্সের প্রস্তাবিত তালিকায় মত দিয়েছে অন্যান্যরা।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এলকিউ/২০৪৩ ঘ.
bdnews24