২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

গ্রিসকে অর্থ দেওয়ার সিদ্ধান্ত পেছালো

গ্রিসের জন্য অনুমোদিত ঋণের ১২ বিলিয়ন ইউরো হস্তান্তরের সিদ্ধান্ত পিছিয়েছে ইউরো জোনের অর্থমন্ত্রীরা।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 20 Jun 2011, 02:58 PM

Updated : 24 Aug 2022, 03:21 PM

লুক্সেমবার্গ/এথেন্স, জুন ২০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- গ্রিসের জন্য অনুমোদিত ঋণের ১২ বিলিয়ন ইউরো হস্তান্তরের সিদ্ধান্ত পিছিয়েছে ইউরো জোনের অর্থমন্ত্রীরা। এ ব্যাপারে চূড়ান্ত সিদ্ধান্তের আগে গ্রিসকে কঠোর কৃচ্ছতা পরিকল্পনা অনুমোদন করতে হবে বলে জানিয়েছে তারা। গ্রিক সরকার ইতোমধ্যে ব্যয়সংকোচ ও সংস্কার কর্মসূচির প্রতিশ্রুতি দিয়েছে। কিন্তু লুক্সেমবার্গে অর্থমন্ত্রীরা সোমবার বৈঠকের পর বলেন, গ্রিসকে আগে ব্যয়সঙ্কোচন পদক্ষেপ, কর বাড়ানো ও অন্যান্য পরিকল্পনা বাস্তবায়নে বাস্তবসম্মত অগ্রগতি দেখাতে হবে। সরকারের আনীত প্রস্তাব প্রথমে পার্লামেন্টে গৃহীত হতে হবে। তারপর জুলাইয়ের শুরুতে ইইউ/আইএমএফ ঋণের অর্থ হস্তান্তরের সিদ্ধান্ত নেওয়া হবে। ওই সময় ১২০ বিলিয়ন ইউরোর একটি নতুন সাহায্য কর্মসূচির শর্তাবলীও ঘোষণা করা হবে। অর্থমন্ত্রীরা ঐ কর্মসূচিতে গ্রিসের বেসরকারি পাওনাদার, বিভিন্ন ব্যাংক ও বীমা কোম্পানিকে এর আওতায় আনার সিদ্ধান্ত নিয়েছে। লুক্সেমবার্গে ২য় দিনের বৈঠকের প্রক্কালে বেলজিয়ামের অর্থমন্ত্রী ডিডিয়ার রেনডারস বলেন, "আমরা গ্রিক পার্লামেন্টের সিদ্ধান্তের অপেক্ষায় আছি। আমার শুধু সরকারকে না গ্রিকের বিরোধী দলকেও ব্যয়সঙ্কোচন পরিকল্পনা সমর্থনের আহ্বান জানাচ্ছি।" তিনি আরো বলেন, "আমরা গ্রিসের ওপর চাপ বাড়াচ্ছি কারণ আমাদের পূর্ব অভিজ্ঞতা ভাল না। গ্রিস আগের প্রতিশ্রুতি রক্ষা করতে পারেনি এবং ভুল পরিসংখ্যান দিয়েছে।" তিনি বলেন, "আমরা এ ব্যাপারটি নিশ্চিত হতে চাই যে, প্রত্যেকেই এ পরিকল্পনা সমর্থন করছে।" ওদিকে, গ্রিসের প্রধানমন্ত্রী জর্জ পাপান্দ্রেউও রোববার জনগণকে দেউলিয়াত্ব এড়ানোর জন্য ব্যয়সংকোচন ও সংস্কার কর্মসূচি সমর্থন করার আহ্বান জানান। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/বিসিএস/এলকিউ/২০৫৭ঘ.