২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

এক বছর পর চীন-ভারত সামরিক আলোচনা শুরু

প্রায় এক বছর বন্ধ থাকার পর চীন ও ভারতের মধ্যে সামরিক পর্যায়ে আবার নতুন করে যোগাযোগ শুরু হয়েছে। ভারতের ৮ সদস্যের একটি প্রতিরক্ষা দল রোববার পাঁচদিনের সফরে চীনে যাওয়ার মধ্য দিয়ে শুরু হয়েছে এ যোগযোগ।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 19 Jun 2011, 12:40 PM

Updated : 24 Aug 2022, 03:21 PM

নয়াদিল্লি, জুন ১৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)---- প্রায় এক বছর বন্ধ থাকার পর চীন ও ভারতের মধ্যে সামরিক পর্যায়ে আবার নতুন করে যোগাযোগ শুরু হয়েছে। ভারতের ৮ সদস্যের একটি প্রতিরক্ষা দল রোববার পাঁচদিনের সফরে চীনে যাওয়ার মধ্য দিয়ে শুরু হয়েছে এ যোগযোগ। ভারতের প্রবল প্রতিপক্ষ পাকিস্তানের সঙ্গে চীনের বন্ধুত্বপূর্ণ সম্পর্কের কারণে নয়াদিল্লি-বেইজিং প্রতিরক্ষা আলোচনায় অগ্রগতির আশা তেমন নেই। তারপরও বিশ্লেষকরা এ উদ্যোগকে বিশ্ব প্রেক্ষাপটে উদীয়মান প্রতিদ্বন্দ্বী দেশগুলোর মধ্যে সম্পর্কের ভারসাম্য ধরে রাখায় একধাপ অগ্রগামী পদক্ষেপ বলেই মনে করছেন। কাশ্মীরের দায়িত্বে নিয়োজিত ভারতের এক জেনারেলকে চীন ভিসা দিতে রাজি না হওয়ায় গত বছর চীন-ভারত সামরিক যোগাযোগ বন্ধ হয়ে গিয়েছিলো। ১৯৬২ সালে একবার দু'দেশের মধ্যে সীমান্ত নিয়ে যুদ্ধও হয়েছিলো। এরপর থেকে দুদেশের সম্পর্কে একরকম শান্তি বিরাজ করছে। তবে সীমান্ত বিরোধ এখনো মেটেনি। চীনের কর্মকা-কে সন্দেহের চোখেই দেখে ভারত। ভারত মহাসাগর অঞ্চলে একের পর এক সামরিক ঘাঁটি স্থাপন করে চীন হুমকি সৃষ্টি করছে বলে ভারত মনে করে। ওদিকে, পাকিস্তানে সবচেয়ে বড় অস্ত্র সরবরাহকারী দেশ চীন। পাকিস্তানে আল কায়েদা নেতা ওসামা বিন লাদেনের খোঁজ মেলার পরও চীন প্রকাশ্যে এ নিয়ে ইসলামাবাদের সমালোচনা করেনি। চীন-পাকিস্তানের এ সখ্যও ভারতের মাথাব্যথার কারণ। ফলে দু'দেশের মধ্যে নতুন করে সামরিক আলোচনা সম্পর্কে সতর্ক প্রতিক্রিয়া জানিয়েছেন নয়াদিল্লির গবেষণা ও পরামর্শদাতা প্রতিষ্ঠান ন্যাশনাল মেরিটাইম ফাউন্ডেশনের পরিচালক উদয় ভাস্কর। তিনি বলেন, এ এক প্রতীকী যোগাযোগ। বিরোধ নিস্পত্তিতে অগ্রগতি বয়ে আনার মতো কিছু নয়। বিশ্লেষকরা বলছেন, এশিয়ার উদীয়মান অর্থনীতির দেশগুলোতে বাণিজ্য এবং কূটনৈতিক বন্ধন দৃঢ় হচ্ছে। কিন্তু প্রতিরক্ষা সম্পর্কে ফাঁক রয়ে গেছে। স্থায়ী শান্তি প্রতিষ্ঠার স্বার্থে উদীয়মান এ দেশগুলোর প্রতিরক্ষা সম্পর্ক মেরামতের দিকটিকে অবশ্যই গুরুত্ব দেওয়া উচিত। ডবডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এলকিউ/১৮৩৭ ঘ.