২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

পোশাকনীতি বাস্তবায়নে কঠোর অবস্থানে ইরান

সরকার অনুমোদিত 'পোশাকনীতি' (ড্রেস কোড) মানতে বাধ্য করার জন্য রাজধানী তেহরানে হাজার হাজার পুলিশ নিয়োজিত করেছে ইরান।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 16 Jun 2011, 05:47 AM

Updated : 24 Aug 2022, 03:20 PM

ঢাকা, জুন ১৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- সরকার অনুমোদিত 'পোশাকনীতি' (ড্রেস কোড) মানতে বাধ্য করার জন্য রাজধানী তেহরানে হাজার হাজার পুলিশ নিয়োজিত করেছে ইরান। পাশ্চাত্য ঘরাণার পোশাক পরিধানের বিরুদ্ধে পদক্ষেপের অংশ হিসেবে ইরান এ সিদ্ধান্ত নিয়েছে বলে আল জাজিরা জানিয়েছে। ইরানিরা সরকার অনুমোদিত পোশাক নীতির বাইরে কোনো পোশাক পরিধান করলে তাদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়ার পুলিশের তথাকথিত এই বিশেষ বাহিনীর (মোরাল পুলিশ) ৭০ হাজারেরও বেশি সদস্যকে মাঠে নামনো হয়েছে। নারীরা তাদের চুল ভালোভাবে ঢেকে না রাখলে এবং আঁটোসাঁটো পোশাক পড়লে তাদেরও গ্রেপ্তার করা হবে। নতুন পোশাকনীতির আওতায় পুরুষেরা গলায় চেইন বা হার ব্যবহার করতে পারবে না। এবং চুলের ছাট যথাযথ না হলে তাদের বিরুদ্ধেও ব্যবস্থা নেওয়া হবে বলে জানা গেছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/সিআর/১১৩১ ঘ.