ত্রিপোলি, জুন ১৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)---লিবিয়ার নেতা মুয়াম্মার গাদ্দাফির সেনারা বুধবার পশ্চিমাঞ্চলীয় নালুত শহরের বিদ্রোহী অবস্থানগুলোতে গোলা হামলা চালিয়েছে।
বিদ্রোহীরা রাজধানীর কাছে তিনদিক থেকে অগ্রসর হওয়ার পর তাদের ওপর এ পাল্টা হামলা চালালো সেনারা।
বিদ্রোহীরা সাম্প্রতিক দিনগুলোতে ত্রিপোলির দিকে অগ্রসর হয়ে কয়েকটি গুরুত্বপূর্ণ এলাকায় গাদ্দাফি বাহিনীকে হটানোয় সফল হয়েছে।
নালুত এ বিদ্রোহীদের মুখপাত্র কালেফা বলেন, সর্বশেষ গোলা হামলায় হতাহতের ঘটনা ঘটেনি।
তিনি বলেন, "গাদ্দাফির বাহিনী নালুত এ বোমা হামলা চালিয়েছে। শহরটিতে এসে পড়েছে ২০ টিরও বেশি গ্রাড রকেট। নালুত এর প্রায় ২০ কিলোমিটার পূর্বদিক থেকে এ বোমা হামলা চালানো হয়েছে।"
তিউনিসিয়ার সীমান্ত চৌকি ওয়াজিন-দেহিবাতেও গোলা হামলা হয়েছে বলে জানান তিনি।
এর আগে বিদ্রোহীরা ত্রিপোলির পূর্বে জি
bdnews24