২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

সিরিয়ার উত্তর-পূর্বে দমনাভিযান, পালাচ্ছে অধিবাসীরা

সিরিয়ার উত্তর ও পূর্বাঞ্চলীয় শহরে সেনা এবং ট্যাংক মোতায়েনের মধ্য দিয়ে কড়া দমনাভিযানে নেমেছে সরকার। উত্তরাঞ্চলীয় শহর মারাত আল নুমানে ট্যাংক হামলার আশঙ্কায় পালাচ্ছে হাজার হাজার মানুষ।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 15 Jun 2011, 09:39 AM

Updated : 24 Aug 2022, 03:19 PM

আম্মান, ১৫ জুন (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- সিরিয়ার উত্তর ও পূর্বাঞ্চলীয় শহরে সেনা এবং ট্যাংক মোতায়েনের মধ্য দিয়ে কড়া দমনাভিযানে নেমেছে সরকার। উত্তরাঞ্চলীয় শহর মারাত আল নুমানে ট্যাংক হামলার আশঙ্কায় পালাচ্ছে হাজার হাজার মানুষ। ওই অঞ্চলে প্রেসিডেন্ট বাশার আল আসাদের বিরোধীদের দমনে সেনাবাহিনী এ অভিযান শুরু করেছে। সিরিয়ার পূর্বাঞ্চলে ইরাক সীমান্তবর্তী শহর দিয়ার আল জর এবং আলবু কামাল শহরের চারিদিকে ট্যাংক ও সাঁজোয়াযান মোতায়েন করেছে সরকারি বাহিনী। এক সপ্তাহ আগে শহর দুটির লাখখানেক বাসিন্দা বাশার আল আসাদের শাসন আবসানের দাবিতে আন্দোলন শুরু করে। সিরিয়ার প্রতিদিন উৎপাদিত তিন লাখ আশি হাজার ব্যারেল তেলের প্রায় পুরোটাই পূর্বাঞ্চলীয় এলাকা থেকেই আসে। মঙ্গলবার মারাত আল নুমানের মসজিদগুলো থেকে মাইকে ঘোষণা দিয়ে শহরের বসিন্দাদের নিরাপদ স্থানে চলে যাওয়ার আহ্বান জানানো হয়। সেনাবাহিনী ইতোমধ্যেই মারাত আল নুমান শহর ঘিরে ফেলেছে। তবে এখনো শহরটিতে প্রবেশ করেনি বলে জানিয়েছেন সেনাবাহিনীর মেজর জেনারেল রিয়াদ হাদ্দাদ। তবে শহরটির উপকণ্ঠে মোতায়েন হওয়া ট্যাংকের হামলা থেকে বাঁচতে পালিয়ে যাচ্ছে শহরটির অধিবাসীরা। সব দিক থেকে গাড়িতে করে লোকজন পালাচ্ছে বলে জানিয়েছে প্রত্যক্ষদর্শীরা। এর আগে জিসর আল সুগহোর শহরের কাছের গ্রামগুলো থেকে কয়েকশ নাগরিককে গ্রেপ্তার করে সরকারি বাহিনী। হাদ্দাদ জিসর আল সুগহোরে আবারো সহিংসতা দেখা দেওয়ার আশ্কংা প্রকাশ করেছেন। সিরিয়ার রাষ্ট্রীয় টেলিভিশনের খবরে বলা হয়েছে,"নিরাপত্তা বাহিনী জিসর আল সুগহোর ও এর আশপাশের এলাকা থেকে সশস্ত্র সন্ত্রাসী দলের অবশিষ্টদের আটক করার চেষ্টা করছে।" গ্রেপ্তার এড়াতে ৮ হাজার থেকে ১০ হাজার লোক তুরস্কে আশ্রয় নিয়েছে বলে জানা গেছে। সিরিয়ার অধিকাংশ নাগরিক সুন্নি মুসলমান হলেও দেশটির শাসনকারীরা সংখ্যালঘু শিয়া আলাউতি স