২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

দক্ষিণ সুদানে বিদ্রোহীদের হামলায় নিহত ২৯

দক্ষিণ সুদানে বিদ্রোহী মিলিশিয়াদের হামলায় পুলিশসহ ২৯জন নিহত হয়েছে বলে জানিয়েছে দেশটির সেনাবাহিনী।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 15 Jun 2011, 07:24 AM

Updated : 24 Aug 2022, 03:19 PM

জুবা, ১৫ জুন (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)-দক্ষিণ সুদানে বিদ্রোহী মিলিশিয়াদের হামলায় পুলিশসহ ২৯জন নিহত হয়েছে বলে জানিয়েছে দেশটির সেনাবাহিনী। দক্ষিণ সুদানের সেনা মুখপাত্র ফিলিপ অ্যাগুয়ের জানান, "গবাদিপশু লুটের জন্য ওয়ারাপ প্রদেশে এ হামলা চালানো হয়। সম্ভবত ইউনিটি প্রদেশের সশস্ত্র বিদ্রোহীরা যোদ্ধারা এ হামলা চালিয়েছে। এতে দু'জন কর্মকর্তাসহ সাতজন পুলিশ ও ২২ জন বেসামরিক লোক নিহত হয়েছে।" গত জানুয়ারির গণভোটের পর সিদ্ধান্ত অনুযায়ী, আগামী জুলাই মাসে স্বাধীন রাষ্ট্র হিসেবে আত্মপ্রকাশ করার কথা দক্ষিণ সুদানের। ওই গণভোটের পর থেকেই দক্ষিণ সুদানে সহিংসতা ছড়িয়ে পড়ে। জাতিসংঘের তথ্য অনুযায়ী, গত ৬ মাসে ওই এলাকায় প্রায় দেড় হাজার মানুষ নিহত হয়েছে। জাতিসংঘ বলছে, অন্তত সাতটি বিদ্রোহী গোষ্ঠি দক্ষিণ সুদানে সক্রিয় রয়েছে। সেখানকার দশটি প্রদেশের নয়টিতেই সহিয়সতা ছড়িয়ে পড়েছে। কেবল সরকারি বাহিনীর বিরুদ্ধেই নয়, বিদ্রোহী গোষ্ঠিগুলো নিজেদের মধ্যেও সংঘর্ষে লিপ্ত হচ্ছে। ফলে গত কয়েক সপ্তাহে লাখখানেক মানুষ বাস্তুহারা হয়েছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এবি/জেকে/১৩১৮ ঘ.