ঢাকা, জুন ১৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- গাজায় কর্মক্ষম মানুষের মধ্যে বেকারত্বের হার বিশ্বে সবচেয়ে বেশি। জাতিসংঘের হিসাব অনুযায়ী ২০১০ সাল পর্যন্ত অঞ্চলটিতে কর্মহীন মানুষের হার ৪৫ দশমিক ২ শতাংশ।
জাতিসংঘ প্রতিবেদনের বরাত দিয়ে মঙ্গলবার বিবিসি এ খবর জানায়। ফিলিস্তিনের অংশ গাজা পাঁচ বছর ধরে অবরোধ করে রেখেছে ইসরায়েল।
বেসরকারি খাতে ব্যবসায় উদ্যোগ গ্রহণ করা কঠিন হওয়া এবং প্রায় সব ধরনের রপ্তানির ওপর নিষেধাজ্ঞা থাকায় এ ভয়াবহ অবস্থার সৃষ্টি হয়েছে বলে ফিলিস্তিনের শরণার্থী বিষয়ক জাতিসংঘের ত্রাণ ও কর্ম সংস্থার (ইউএনআরডব্লিউএ) প্রতিবেদনে বলা হয়েছে।
২০০৬ সালে ইসরায়েলি সেনা গিলাড শালিতকে গাজার জঙ্গিরা অপহরণ করার পর থেকে ওই অঞ্চলের ওপর অবরোধ আরোপ করে ইসরায়েল।
তার ঠিক এক বছর পর বিদ্রোহী গোষ্ঠী হামাস গাজা থেকে রাজনৈতিক প্রতিপক্ষ ফাতাহকে হটিয়ে ক্ষমতার নিয়ন্ত্রণ নেওয়ার পর ইসরায়েল তার অবরোধ আরো কঠোর করে।
ইউএনআরডব্লিউএ-এর মুখপাত্র ক্রিস গানেস ওই প্রতিবেদন সম্পর্কে এক বিবৃতিতে বলেন, "হামাস প্রশাসনকে দুর্বল করার জন্যই যদি ওই অবরোধের উদ্দেশ্য হয়ে াকে তবে কর্মরতদের সংখ্যা দেখে বোঝা যাচ্ছে তা র্ব্য হয়েছে।"
প্রতিবেদনে বলা হয়েছে, বেসরকারি উদ্যোগ যখন প্রবল প্রতিবন্ধকতার সম্মুখীন হচ্ছে তখন হামাস নিজস্ব উদ্যোগে কিছু অঞ্চলে কাজের ক্ষেত্র সৃষ্টি করে। হামাস নিয়ন্ত্রিত সরকার প্রায় লাখো মানুষের কর্মসংস্থানের ব্যবস্থা করেছে।
ক্রিস গানেস বলেন, ২০০৭ সাল থেকে হামাস অন্ততপক্ষে পাঁচ ভাগের এক ভাগ মানুষের কর্মসংস্থানের ব্যবস্থা করেছে।
ইসরায়েলের দাবি, গাজার অস্ত্র চোরাচালান বন্ধ করতে এবং হামাসের ওপর চাপ সৃষ্টির জন্যই ওই অবরোধ। কিন্তু জাতিসংঘ বলছে, এটি গাজার জনগণের ওপরই শাস্তির নামান্তর।
গত বছর গাজা অভিমুখী ত্রাণবাহী জাহাজে হামলা চালিয়ে তুরস্কের ৯ জন আন্দোলনকারীকে ইসরায়েলি সেনারা হত্যা করার পর আন্তর্জাতিক চাপের মুখে গাজা অবরোধ শিথিল করে ইসরায়েল।
চলতি বছর মিশরের প্রেসিডেন্ট হোসনি মুবারক ক্ষমতাচ্যুত হওয়ার পর েেক মিশরও গাজার সাে থাকা সীমান্তে কড়াকড়ি শিথিল করেছে।
এ লক্ষ্যে মিশর রাফা সীমান্ত খুলে দিয়েছে। তাতে গাজার অধিবাসীরা সহজে মিশরে যাতায়াত করতে পারলেও বাণিজ্য যোগাযোগের জন্য তা উন্মুক্ত নয়।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/সিআর/১০২৯ ঘ.
bdnews24