ঢাকা, জুন ১৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- দুর্নীতিসহ বিভিন্ন অভিযোগে তিউনিসিয়ার সাবেক প্রেসিডেন্ট জিনেদিন বেন আলির বিচার শুরু হতে যাচ্ছে। ২০ জুন থেকে তার অনুপস্থিতিতেই এ বিচার শুরু হবে বলে জানা গেছে।
বেন আলির বিচার শুরুর তারিখ ঘোষণাকালে দেশটির অন্তর্র্বতীকালীন সরকারের প্রধানমন্ত্রী বিজি কাইদ এসেবসি জানান, বেন আলিকে হস্তান্তরের জন্য সৌদি আরব সরকারের কাছে অনুরোধ জানানো হলেও তাতে সাড়া মেলেনি।
বেন আলির বিরুদ্ধে চোরাচালানসহ দুর্নীতির অভিযোগ আনা হতে পারে। কিন্তু বেন আলির আইনজীবী এ বিচারকে 'প্রহসন' উল্লেখ করে খারিজ করে দিয়েছেন।
বিচারে শুধু বেন আলিই নয় তার স্ত্রী লায়লা ত্রাবেলসিকেও বিচারের মুখোমুখি হতে হবে।
আল জাজিরা টেলিভিশনে প্রধানমন্ত্রী বিজি কাইদ এসেবসি বলেন, "প্রথমবারের মতো আমি ঘোষণা করছি, আগামী ২০ জুন থেকে ওই বিচার কার্যক্রম শুরু হবে।"
তিনি আরো বলেন, "তাকে (বেন আলি) সামরিক ও বেসামরিক উভয় আদালতেই বিচারের মুখোমুখি হতে হবে।"
প্রেসিডেন্টের প্রাসাদে পাওয়া নগদ অর্থ, মাদক ও অস্ত্র সম্পর্কিত অভিযোগে বেন আলির বিরুদ্ধে প্রথম বিচার শুরু হবে।
অভিযোগ রয়েছে, সৌদি আরবে পালিয়ে যাওয়ার পর প্রেসিডেন্ট প্রাসাদে প্রায় ২ কেজি গাঁজা ও প্রায় ২ কোটি ৭০ লাখ মার্কিন ডলার পাওয়া গেছে।
তার বিরুদ্ধে আরো যেসব অভিযোগ রয়েছে সেগুলো হচ্ছে, হত্যা, ক্ষমতার অপব্যবহার, প্রত্মতাত্ত্বিক নিদর্শন চোরাচালান ও অর্থ আত্মসাৎ।
স
bdnews24