ঢাকা, জুন ১৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- স্বাস্থ্যের অবনতি হলে মানবতার খাতিরে সাবেক প্রেসিডেন্ট আলবার্তো ফুজিমোরিকে ক্ষমা করতে পারেন পেরুর নবনির্বাচিত প্রেসিডেন্ট ওলানতা হুমালা।
পেরুর এল কোমারসিও সংবাদপত্রকে দেওয়া সাক্ষাৎকারে হুমালা বলেন, "শিশুদের ওপর নির্যাতনের অভিযোগে যাবজ্জীবন কারাদ-প্রাপ্তদের ছাড়া আর কারো কারাগারে মৃত্যুবরণ করা উচিত নয়।"
নিরাপত্তা বাহিনীগুলোকে হত্যা করার অনুমতি দেওয়া ও দুর্নীতির অভিযোগ প্রমাণের পর পেরুর সাবেক প্রেসিডেন্ট আলবার্তো ফুজিমোরিকে ২৫ বছরের কারাদ- দেয় দেশটির আদালত। এরপর থেকে কারাভোগ করছেন ফুজিমোরি।
মুখে রক্তপাত হওয়ায় কারাগার থেকে হাসপাতালে নেওয়া হয়েছে ফুজিমোরিকে। জিহ্বার ক্যান্সারের জন্যই রক্তপাত হচ্ছে বলে চিকিৎসকরা আশঙ্কা করছেন। স
bdnews24