২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

তুরস্কের নির্বাচনে প্রধানমন্ত্রী এরদোয়ানের জয়ের সম্ভাবনা

তুরস্কের নতুন পার্লামেন্ট নির্বাচনে প্রধানমন্ত্রী রেসেপ তায়েপ এরদোয়ান জয়ী হয়ে তৃতীয় মেয়াদে ক্ষমতায় আসীন হবেন বলে মনে করা হচ্ছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 12 Jun 2011, 07:07 AM

Updated : 24 Aug 2022, 03:17 PM

ইস্তাম্বুল, জুন ১২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)--- তুরস্কের নতুন পার্লামেন্ট নির্বাচনে প্রধানমন্ত্রী রেসেপ তায়েপ এরদোয়ান জয়ী হয়ে তৃতীয় মেয়াদে ক্ষমতায় আসীন হবেন বলে মনে করা হচ্ছে। তিনি সংবিধান সংশোধনেরও ম্যান্ডেট পেতে পারেন বলে আশা করা হচ্ছে। ৫৫০ আসনের পার্লামেন্টে দুই-তৃতীয়াংশ সংখ্যাগরিষ্ঠতা (অন্তত ৩৩০ আসন) পেলে ক্ষমতাসীন 'জাস্টিস অ্যান্ড ডেভলেপমেন্ট পার্টি' (একেপি) সংবিধান সংশোধনের জন্য গণভোট ডাকতে পারবে। আর দুই-তৃতীয়াংশ সংখ্যাগরিষ্ঠতার চেয়েও বেশি আসন (অন্তত ৩৬৭) পেলে একেপি গণভোট ছাড়াই নতুন সংবিধানের পরিকল্পনা বাস্তবায়ন করতে পারবে। একেপি'র প্রধান প্রতিপক্ষ রিপাবলিকার পিপলস পার্টি (সিএইচপি)। এ দলটি ২৫ থেকে ৩০ শতাংশ ভোট পেতে পারে। জনমত জরিপে প্রধানমন্ত্রী এরদোয়ানই জয়ের পথে রয়েছেন বলে প্রতীয়মাণ হচ্ছে। রোববার তুরস্কের পূর্বাঞ্চলে এবং রাজধানী আঙ্কারা ও বাণিজ্যিক কেন্দ্র ইস্তাম্বুলসহ পশ্চিমাঞ্চলীয় কেন্দ্রগুলোতে স্থানীয় সময় সকাল ৮টায় ভোটগ্রহণ শুরু হয়। চলে বিকাল ৫টা পর্যন্ত। পার্লামেন্টের পাঁচশ' ৫০ আসনে প্রতিনিধি নির্বাচন করতে এ ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়েছে। ভোটার রয়েছে ৫ কোটির বেশি। নির্বাচনে ১৫টি দলের প্রার্থীরা প্রতিদ্বন্দ্বিতা করছেন। অনেক স্বতন্ত্র প্রার্থীও রয়েছে। তুরস্কে অর্থনৈতিক প্রবৃদ্ধির পর্যায়ক্রমকি ঊর্ধ্বগতি ও কর্মসংস্থান সৃষ্টির জন্য একেপি অনায়াসে এ জয় পাচ্ছে বলে ধারণা করছেন বিশ্লেষকরা। নির্বাচন পূর্ব জনমত জরিপেও দলটি এগিয়ে ছিলো। তবে প্রধান বিরোধী দল রিপাবলিকান পিপলস পার্টি (সিএইচপি)ও অবস্থানও নাজুক নয়। একেপি'র জয়ে তৃতীয়বারের মতো তুরস্কের প্রধানমন্ত্রী হওয়ার পথ পরিস্কার হবে এরদোয়ানের। ১৯৮০ সালে এক সামরিক অভ্যুত্থানের দুই বছরের মাথায় তুরস্কের বর্তমান সংবিধান রচিত হয়। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমডি/এএইচ/এএমটি/এলকিউ/২০১১ ঘ.