ইসলামাবাদ, জুন ১১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- তালেবান দমন অভিযানে পাকিস্তানের সাহায্য আবার চেয়েছেন আফগানিস্তানের প্রেসিডেন্ট হামিদ কারজাই।
পাকিস্তানের প্রেসিডেন্ট আসিফ আলি জারদারির সঙ্গে শুক্রবার এক বৈঠকের পর কারজাই সাংবাদিকদের বলেন, "পাকিস্তানের ভ্রাতৃসুলভ ভূমিকা চরমপন্থা ও সন্ত্রাস দমন এবং দু দেশের স্থিতিশীলতা আনার বিষয়টিকে অনেক দূর এগিয়ে নেবে।"
কারজাইয়ের পাকিস্তান সফর উপলক্ষে দুই দেশের সামরিক প্রধান ও গোয়েন্দা প্রধানদের মধ্যে প্রথমবারের মতো আনুষ্ঠানিক বৈঠক হওয়ার কথা রয়েছে।
সীমান্ত পেরিয়ে জঙ্গিরা আফগানিস্তানে এসে মার্কিন নেতৃত্বাধীন ন্যাটো বাহিনীর ওপর হামলা প্রতিরোধে পাকিস্তান তেমন কোনো পদক্ষেপ নিচ্ছে না এমন অভিযোগ নিয়ে প্রতিবেশী দেশ দুটির সম্পর্কে টানাপোড়েন চলছে; যদিও পাকিস্তান বলছে, তারা তাদের দেশের তালেবান গোষ্ঠীকে কোনো ছাড় দিচ্ছে না।
কারজাই আহ্বান জানালেও তাতে পাকিস্তান কতটা সাড়া দেবে, তা নিয়ে সন্দিহান বিশ্লেষকরা। তারা বলছেন, পাকিস্তান এ বিষয়ে রাজি হবে না। কেননা আফগানিস্তানে ভারতের প্রভাব বিস্তার ঠেকাতে হাক্কানির মতো তালেবানপন্থি গ্র"পগুলোকে ব্যবহারের সুযোগ রাখবে ইসলামাবাদ।
আফগানিস্তানের ক্ষমতায় থাকার সময় তালেবান সরকার পাকিস্তানের মদদ পেয়েছিলো। এছাড়া সোভিয়েত যুদ্ধ ও তার পরে পাকিস্তানি গোয়েন্দা সংস্থা সহায়তা ও তহবিলে গঠিত বিদ্রোহী গ্র"পগুলোর সঙ্গে এখনো তাদের যোগাযোগ রয়েছে। এর মধ্যে তালেবানও রয়েছে। পাকিস্তানি শহর কোয়েটাকে কেন্দ্র করেই তালেবান গড়ে ওঠে।
যুক্তরাষ্ট্রকে প্রতিশ্র"তি দেওয়ার পর পাকিস্তান জঙ্গি দমনে যথাযথ ভূমিকা না রাখায় 'তারা দ্বৈত ভূমিকা' পালন করছে বলে অভিযোগ করা হয়। তবে পাকিস্তান সব সময়ই এসব অভিযোগ অস্বীকার করে আসছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমডি/এমআই/১৭১৩ ঘ.
bdnews24