বার্লিন, জুন ১০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)--- লোয়ার স্যাক্সনি রাজ্যে একটি কৃষি খামারের 'বিন স্প্রাউট' এর প্যাকেটে মারাত্মক ই.কোলাই ব্যাকটেরিয়া খুঁজে পাওয়া গেছে বলে জানিয়েছে জার্মান কর্তৃপক্ষ।
নর্থ রাইন ওয়েস্টফালিয়া রাজ্যে বিন স্প্রাউটের এই প্যাকেটটি খোলা হয়।
ওয়েস্টফালিয়ার ভোক্তার অধিকার সুরক্ষা সংস্থা বলেছে, এ পর্যন্ত আমাদের জানা মতে, এই বিন স্প্রাউট উৎপাদিত হয়েছে বিনেনবুয়েটেল এলাকার একটি খামারে।
বিন স্প্রাউটের প্যাকেটে ই কোলাইয়ের সন্ধানে এ ব্যাকটেরিয়ার উৎস সম্পর্কে এর আগে দেওয়া তথ্য নিশ্চিত হলো।
ওয়েস্টফেলিয়ার ভোক্তা সুরক্ষা মন্ত্রী জোহানেস রেমেল বলেন, বিন স্প্রাউট না খাওয়া ব্যাপারে আমাদের সতর্কবার্তাই এর মধ্য দিয়ে সঠিক প্রমাণিত হলো। এখন বিন স্প্রাউটই যে ই কোলাই সংক্রমণের উৎস এ ধারণা আরো দৃঢ় হলো।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এলকিউ/২২৩০
bdnews24