নয়াদিল্লি, জুন ১০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)--- ভারতে দুর্নীতিগ্রস্ত কর্মকর্তাদের মৃত্যুদন্ডের দাবিতে আমরণ অনশন শুরুর ৭ দিন পর শুক্রবার হাসপাতালে নেওয়া হয়েছে যোগগুরু স্বামী রামদেবকে।
রামদেবের মুখপাত্র এস কে তিজারওয়ালা এক বিবৃতিতে একথা জানিয়েছেন।
বিবৃতিতে বলা হয়, রামদেবের নাড়ি সম্পন্দনের হার কমে যাওয়ায় এবং পানিশূন্যতা দেখা দেওয়ায় চীফ মেডিক্যাল অফিসারের পরামর্শে তাকে দেরাদুনের জলি গ্র্যান্ট হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রে নেওয়া হয়েছে।
বিদেশে পাচার করা কয়েকশ'কোটি ডলারের অবৈধ সম্পদ ফিরিয়ে আনা ও দুর্নীতিগ্রস্ত কর্মকর্তাদের মৃত্যুদন্ডের দাবিতে শনিবার রাজধানী নয়াদিল্লির রামলীলা ময়দানে আমরণ অনশন শুরু করেন রামদেব।
কিন্তু পুলিশ তার অনশনস্থলে অভিযান চালিয়ে তা প- করে।
গত রোববার রামদেবকে আটক এবং সমর্থকদের ছত্রভঙ্গ করতে কাঁদানে গ্যাসের শেল ছোড়ে পুলিশ। তবে কিছু সময় পরে তাকে ছেড়ে দেওয়া হয়। দিল্লিতে এ বাধার পর হরিদ্বারে অনশন শুরু করেন তিনি।
স্থানীয় গণমাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে, স্থানীয় সরকারি কর্মকর্তারা রামদেবকে হাসপাতালে নেওয়ার নির্দেশ দিয়েছেন।
ভারতের গান্ধীবাদী প্রবীণ সমাজসেবী আন্না হাজারে এবং প্রধান বিরোধীদল ক্ষমতাসীন কংগ্রেস পার্টিকে রামদেবের সঙ্গে চুক্তিবদ্ধ হওয়ার আহ্বান জানানোর পর তাকে হাসপাতালে নেওয়া হলো।
এর আগে রামদেবকে আমরণ অনশন থেকে বিরত রাখতে কয়েকজন কেন্দ্রীয় মন্ত্রী তার সঙ্গে আলোচনা করে ব্যর্থ হন।
দেশকে দুর্নীতির হাত থেকে রক্ষা করা এবং গরীবদের জন্য উন্নত জীবন নিশ্চিত করার লক্ষ্যেই রামদেব এ প্রতিবাদ করছেন।
তার কথায়, দুর্নীতিবাজ রাজনীতিকরা জনগণের কষ্টার্জিত অর্থের একটা বড় অংশ মেরে দিয়েছেন। দুর্নীতিবাজদের কোনো ধর্ম নেই। দুর্নীতিবাজ সব মন্ত্রীকে মৃত্যুদ- দিতে হবে।
তিনি তার এ অনশনকে 'দুর্নীতির বিরুদ্ধে সত্যাগ্রহ' বলে অভিহিত করেন।
বাবা রামদেবের যোগ ব্যায়ামের অনুষ্ঠান টেলিভিশনে স
bdnews24