২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

'স্বল্পপাল্লার ক্ষেপণাস্ত্র পরীক্ষা করেছে উ. কোরিয়া'

উত্তর কোরিয়া একটি স্বল্পপাল্লার ক্ষেপণাস্ত্রের উৎক্ষেপণ পরীক্ষা করেছে। গত সপ্তায় এ পরীক্ষা চালানো হয় বলে গোয়েন্দাসূত্রের বরাত দিয়ে বুধবার দক্ষিণ কোরীয় বার্তা সংস্থা ইয়োনহ্যাপ জানায়।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 08 Jun 2011, 07:54 AM

Updated : 24 Aug 2022, 03:15 PM

সিউল, ০৮ জুন (বিডিনিউজ টেয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- উত্তর কোরিয়া একটি স্বল্পপাল্লার ক্ষেপণাস্ত্রের উৎক্ষেপণ পরীক্ষা করেছে। গত সপ্তায় এ পরীক্ষা চালানো হয় বলে গোয়েন্দাসূত্রের বরাত দিয়ে বুধবার দক্ষিণ কোরীয় বার্তা সংস্থা ইয়োনহ্যাপ জানায়। ইয়োনহ্যাপ প্রকাশিত খবরে বলা হয়, উত্তর কোরিয়া তার পশ্চিম উপকূলে ওই ক্ষেপণাস্ত্রটির পরীক্ষা চালিয়েছে। গোলন্দাজ সক্ষমতার সম্ভাব্য আধুনিকায়নের অংশ হিশেবে এ পরীক্ষা চালানো হয়েছে বলে মন্তব্য করেছে ইয়োনহ্যাপ। অজ্ঞাত ওই গোয়েন্দাসূত্রের বরাত দিয়ে ইয়োনহ্যাপ জানায়, "উত্তর কোরিয়া তার উত্তর পিয়ংগান প্রদেশের উত্তর উপকূল থেকে গত সপ্তাহের মাঝামাঝি একটি স্বল্প পাল্লর কেএন-০৬ মিসাইল উৎক্ষেপন করেছে"। কাকতালীয়ভাবে উত্তর কোরিয়ার এ ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণের সাথে দক্ষিণ কোরিয়াকে দেওয়া উত্তরের সম্মিলিত সামরিক আক্রমণের হুমকি মিলে গেছে। গত সপ্তায় উত্তর কোরীয় নেতা কিম জং-ইলকে আগামী বছর সিউল সফরের আমন্ত্রণ জানিয়েছিলেন দক্ষিণ কোরীয় প্রেসিডেন্ট লি মিয়ুং বাক। কিন্তু আমন্ত্রণ প্রত্যাখ্যান করে উল্টো দক্ষিণ কোরিয়ায় সম্মিলিত আক্রমণের হুমকি দেয় উত্তর কোরিয়া। তবে সূত্রের উদ্ধৃতি দিয়ে ইয়োনহ্যাপ জানায়, উত্তর কোরিয়ার এ ক্ষেপণাস্ত্র পরীক্ষার সাথে ওই হুমকির কোনো সম্পর্ক নেই। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এবি/সিআর/১৩৫১ ঘ.