ত্রিপোলি, ০৮ জুন (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- লিবিয়ায় নর্থ আটলান্টিক ট্রিটি অর্গানাইজেশনের (ন্যাটো) ধারাবাহিক তীব্র বিমান হামলার পরও অনড় গাদ্দাফি মৃত্যু পর্যন্ত লড়াই চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছেন।
চলতি বছরের মার্চ থেকে লিবিয়ার সামরিক স্থাপনা লক্ষ করে বিমান হামলা চালানো শুরু করে ন্যাটো। গাদ্দাফির প্রতিরোধ ক্ষমতা দুর্বল করে ক্ষমতা থেকে সরে যেতে বাধ্য করার লক্ষ্যেই অভিযান শুরু করে এই সামরিক জোট।
এরই ধারাবাহিকতায় বুধবার সকালেও ন্যাটোর তীব্র বোমা হামলায় কেঁপে ওঠে রাজধানী ত্রিপোলি।
গাদ্দাফির বাব আল আজিজিয়া কম্পাউন্ডে হামলার পর সরকারি টেলিভিশনে এক জ্বালাময়ী অডিও ভাষণে গাদ্দাফি আমৃত্যু লড়াই চালিয়ে যাওয়ার ঘোষণা দেন। ভাষণে তিনি জানান, শত্রুদের সমর বিমানগুলো মাথার ওপর উড়ছে আর তার চারপাশে বোমা বর্ষণ করছে।
তিনি বলেন, "আমাদের সিদ্ধান্ত একটিই, মরি বা বাঁচি, জন্মভূমিতেই থাকবো"।
ভাষণের পর টেলিভিশনে বৈঠকরত গাদ্দাফির বেশকিছু স্থিরচিত্র দেখিয়ে দাবি করা হয়, এগুলো মঙ্গলবার উপজাতীয় নেতাদের সাথে গাদ্দাফির বৈঠকের ছবি।
মঙ্গলবার রাত থেকে বুধবার সকাল পর্যন্ত ত্রিপোলিতে ন্যাটোর সমর বিমানগুলো প্রতিঘণ্টায় কয়েক দফা হামলা চালায়। এতে ৩১ জন নিহত হয়েছে বলে দাবি করেছে লিবীয় সরকার।
লিবিয়া সরকারের মুখপাত্র মুসা ইব্রাহিম সাংবাদিকদের জানান, ন্যাটোর সমর বিমানগুলো ত্রিপোলিতে ৬০ বার হামলা চালিয়েছে আর তাতে ৩১ জন মানুষ নিহত হয়েছে।
তবে তার দেয়া নিহতের সংখ্যা স্বাধীনভাবে যাচাই করা যায়নি বলে রয়টার্স জানিয়েছে।
এদিকে, যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট বারাক ওবামা মঙ্গলবার ওয়াশিংটনে এক সংবাদ সম্মেলনে বলেন, লিবিয়া অভিযানে উল্লে
bdnews24