২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ব্রাজিলের প্রধানমন্ত্রীর পদত্যাগ

দুর্নীতির অভিযোগ ওঠায় ব্রাজিল সরকারের প্রধানমন্ত্রী (চিফ অব স্টাফ) আন্তোনিও প্যালোচ্চি পদত্যাগ করেছেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 08 Jun 2011, 05:21 AM

Updated : 24 Aug 2022, 03:15 PM

ব্রাসিলিয়া, জুন ০৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- দুর্নীতির অভিযোগ ওঠায় ব্রাজিল সরকারের প্রধানমন্ত্রী (চিফ অব স্টাফ) আন্তোনিও প্যালোচ্চি পদত্যাগ করেছেন। তবে পদত্যাগ করলেও দুর্নীতির অভিযোগ প্রত্যাখ্যান করেছেন প্যালোচ্চি। তিন সপ্তাহ আগে ব্রাজিলের ফ্লোহা দ্য সাও পাওলো সংবাদপত্রে দিলমা রৌসেফ সরকারের সবচে' প্রভাবশালী এ মন্ত্রীর ব্যক্তির বিরুদ্ধে গত চার বছরে ২০ গুন বেশি সম্পদ অর্জনের অভিযোগ তোলা হয়। এরই জের ধরে তিনি পদ থেকে সরে দাঁড়ালেন। প্যালোচ্চির পদত্যাগ মাত্র ছয়মাস আগে ক্ষমতাগ্রহণকারী প্রেসিডেন্ট রৌসেফ প্রশাসনের জন্য একটি বড় আঘাত বলে মনে করা হচ্ছে। সংবাদপত্রে তার বিরুদ্ধে তোলা অভিযোগ ও পদত্যাগ প্রসঙ্গে প্যালোচ্চি বলেন, অ্যাটর্নি জেনারেল সবকিছু খতিয়ে দেখেছেন, সবকিছু বৈধ ও সততার মাধ্যমেই অর্জিত হয়েছে। তিনি আরো বলেন, তার এই উচ্চ আয়ের কারণে সরকারকে বার বার আঘাত করা হচ্ছে, এতে করে তার নিজের কার্যকারিতাও ক্ষতিগ্রস্ত হচ্ছে। আন্তোনিও প্যালোচ্চি এর আগেও সরকারে ছিলেন এবং সেখান থেকেও পদত্যাগ করেছিলেন। ২০০৬ সালে দুর্নীতির অভিযোগ ওঠায় তিনি ব্রাজিলের অর্থমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করেন। সে সময়েও তার বিরুদ্ধে ওঠা দুর্নীতির কোনো প্রমাণ পাওয়া যায়নি। প্রথমবারের মতো সিনেটর নির্বাচিত হওয়া গ্লেইসি হফম্যান পদত্যাগী প্যালোচ্চির স্থলাভিষিক্ত হওয়ার কথা রয়েছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/সিআর/১১১৫ ঘ.