২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

দিল্লিতে বাধা পেয়ে হরিদ্বারে অনশনে বসছেন রামদেব

নয়াদিল্লিতে পুলিশের বাধা পেয়ে এবার উত্তরখণ্ড রাজ্যের হরিদ্বারে অনশনে বসার ঘোষণা দিয়েছেন যোগব্যয়ামের গুরু রামদেব। তার ওপর পুলিশি হামলায় নিন্দার ঝড় বইছে ভারতে। সরকারের কাছে বিষয়টির ব্যাখ্যা চেয়েছে আদালতও।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 06 Jun 2011, 09:21 AM

Updated : 24 Aug 2022, 03:14 PM

ঢাকা, জুন ০৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- নয়াদিল্লিতে পুলিশের বাধা পেয়ে এবার উত্তরখণ্ড রাজ্যের হরিদ্বারে অনশনে বসার ঘোষণা দিয়েছেন যোগব্যয়ামের গুরু রামদেব। তার ওপর পুলিশি হামলায় নিন্দার ঝড় বইছে ভারতে। সরকারের কাছে বিষয়টির ব্যাখ্যা চেয়েছে আদালতও। বিদেশে পাচার করা কয়েকশ'কোটি ডলারের অবৈধ সম্পদ ফিরিয়ে আনা ও দুর্নীতিগ্রস্ত কর্মকর্তাদের মৃত্যুদণ্ডের দাবিতে শনিবার আমরণ অনশন শুরু করেন রামদেব। কয়েক হাজার ভক্তও যোগ দেন তার সঙ্গে। রাজধানী নয়া দিল্লির রামলীলা ময়দানে অনশনস্থলে রোববার ভোররাতে অভিযান চালায় পুলিশ। রামদেবকে আটক এবং সমর্থকদের ছত্রভঙ্গ করতে কাঁদানে গ্যাস ছুড়লে অন্তত ৩০ জন আহত হয়। পরে রামদেবকে ছেড়ে দিয়ে দিল্লির বাইরে পাঠানো হয়। মুক্তির পর রামদেব হরিদ্বারে অনশন কর্মসূচি চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছেন বলে ভারতের সংবাদ মাধ্যম জানায়। হিন্দু স