ঢাকা, জুন ০৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- দুর্নীতির বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার জন্য সরকারের ওপর চাপ সৃষ্টি করতে আমরণ অনশন শুরু করেছেন ভারতের জনপ্রিয় যোগগুরু বাবা রামদেব।
ভারতের ক্রমবর্ধমাণ দুর্নীতির বিরুদ্ধে সচেতনতা সৃষ্টির লক্ষ্যে তিনি শনিবার সকালে নয়াদিল্লিতে এ অনশন শুরু করেন।
দুবাই ভিত্তিক টেলিভিশন চ্যানেল আল-জাজিরা এ খবর জানিয়েছে।
বাবা রামদেবের সঙ্গে তার কয়েক হাজার সমর্থকও যোগ দিয়েছেন।
গুরু রামদেবকে আমরণ অনশনে বিরত রাখার জন্য এর আগে কয়েকজন কেন্দ্রীয় মন্ত্রী তার সঙ্গে আলোচনা করে ব্যর্থ হন। এই আলোচনায় নেতৃত্ব দেন ভারত সরকারের জ্যেষ্ঠ মন্ত্রী কপিল সিবাল।
কপিল সিবাল শুক্রবার জানান, এই বিষয়য়ে তার সঙ্গে 'গঠনমূলক আলোচনা হয়েছে। আলোচনার অগ্রগতিতে আমরা সন্তুষ্ট।'
কপিল সিবাল বলেন, এই বিষয়গুলো আজই সমাধান করা সম্ভব হবে এমনটা আমরা আশা কারি না। কারণ, দীর্ঘদিন ধরেই বিষয়গুলোতে জটিলতা বিরাজ করছে।
অনশন শুরু করার আগে গুরু রামদেব যোগ ব্যায়াম ও প্রার্থণা করেন। এ সময় তিনি উপস্থিত লোকজনের উদ্দেশে বলেন, দেশকে দুর্নীতির হাত থেকে রক্ষা করার জন্য এবং গরীবরা যাতে একটি ভাল জীবন পেতে পারে তা নিশ্চিত করার উদ্দেশ্যেই তিনি এই প্রতিবাদ করছেন।
দুর্নীতি করে লব্ধ ও বিদেশী ব্যাংকে গচ্ছিত 'কালো টাকা' দেশে ফিরিয়ে আনার দাবি জানান তিনি।
তিনি বলেন, দুর্নীতিবাজ রাজনীতিকরা জনগণের কষ্টার্জিত অর্থের একটা বড় অংশ মেরে দিয়েছেন। দুর্নীতিবাজদের কোনো ধর্ম নেই। দুর্নীতিবাজ সকল মন্ত্রীকে মৃত্যুদণ্ড দিতে হবে।
তিনি তার এ অনশনকে 'দুর্নীতির বিরুদ্ধে সত্যাগ্রহ' বলে অভিহিত করেছেন।
বাবা রামদেবের যোগ ব্যায়ামের অনুষ্ঠান টেলিভিশনে স
bdnews24