ঢাকা, জুন ০৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- মিত্রদের নিরাপত্তা নিশ্চিত করতে প্রশান্ত মহাসাগরে সামরিক উপস্থিতি আরো বাড়াবে বলে জানিয়েছে যুক্তরাষ্ট্র।
আসন্ন বাজেটে সামরিক ব্যয় কমানোর পরিকল্পনার মধ্যেই এ ব্যাপারে অঙ্গীকার করেন মার্কিন প্রতিরক্ষামন্ত্রী রবার্ট গেটস।
শনিবার সিঙ্গাপুরে দক্ষিণপূর্ব এশিয়া ও প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের প্রধান নিরাপত্তা ফোরাম শাংগ্রিলা সংলাপে তিনি এ কথা বলেন বলে বিবিসি জানায়।
গেটস বলেন, মিত্রদের ও প্রশান্তমহাসাগরীয় অঞ্চলের জাহাজ চলাচলের পথগুলো নিরাপদ করতে যুক্তরাষ্ট্র ওই অঞ্চলে নতুন প্রযুক্তি ও নতুন জাহাজ মোতায়েন করবে।
তিনি আরো বলেন, যুক্তরাষ্ট্র এশিয়া-প্রশান্তমহাসাগরীয় অঞ্চলের মিত্র জাপান ও দক্ষিণ কোরিয়ার সাথে সামরিক মৈত্রী আরো আধুনিকায়ন করবে।
সেইসঙ্গে যেকোন মানবিক বিপর্যয় বা অন্য কোনো সংকট মোকাবেলায় সাড়া দেওয়ার লক্ষ্যে সিঙ্গাপুর ও অস্ট্রেলিয়ার সাথে সামরিক মৈত্রী বাড়িয়ে তুলবে ।
চীনের সা
bdnews24