২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

যুক্তরাষ্ট্রের সঙ্গে সুসম্পর্ক চায় মিয়ানমার: ম্যাককেইন

মিয়ানমারে সামরিক শাসক সমর্থিত নতুন নির্বাচিত সরকার যুক্তরাষ্ট্রের সঙ্গে সুসম্পর্ক চায়। যুক্তরাষ্ট্রের সিনেটর জন ম্যাককেইন শুক্রবার একথা বলেছেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 03 Jun 2011, 07:41 PM

Updated : 24 Aug 2022, 03:12 PM

ইয়াঙ্গুন, জুন ৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)--- মিয়ানমারে সামরিক শাসক সমর্থিত নতুন নির্বাচিত সরকার যুক্তরাষ্ট্রের সঙ্গে সুসম্পর্ক চায়। যুক্তরাষ্ট্রের সিনেটর জন ম্যাককেইন শুক্রবার একথা বলেছেন। কিন্তু ম্যাককেইন বলেন, তা পেতে হলে মিয়ানমারকে মানবাধিকার পরিস্থিতির উন্নয়ন এবং রাজনৈতিক স্বাধীনতার ক্ষেত্রে সত্যিকারের অগ্রযাত্রা দেখাতে হবে। ২০০৮ সালের নির্বাচনে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট পদে রিপাবলিকান প্রার্থী ছিলেন ম্যাককেইন। তিনদিনের মিয়ানমার সফরের শেষ দিনে তিনি ওই কথা বলেন। মিয়ানমারে উচ্চ পর্যায়ের কোনো বিদেশি নেতার সফর বিরল। ম্যাককেইন বলেন, ১৫ বছর পর তাকে সেদেশ সফর করতে দিয়ে মিয়ানমার সহযোগিতা করার সদিচ্ছা প্রকাশ করেছে। তিনি বলেন, মিয়ানমারের রাজধানী নিপিধোয় কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করে এটি পরিস্কার হয়ে গেছে যে নতুন সরকার যুক্তরাষ্ট্রের সঙ্গে ভালো সম্পর্ক চায়। আর এটি তার ও তার সরকারেরও ইচ্ছা বলে উল্লেখ করেন ম্যাককেইন। তিনি আরো বলেন, "মিয়ানমারের নতুন সরকার অতীত সরকারের চেয়ে কিছুটা ভিন্ন একথা আমি স্বীকার করছি। আর এ ভিন্নতা প্রকাশ পেয়েছে আমাকে সেদেশে যেতে দেওয়ার ব্যাপারে তাদের সদিচ্ছার মধ্য দিয়ে।" সফরকালে ম্যাককেইন গণতান্ত্রিক আন্দোলনের নেত্রী অং সান সু চির সঙ্গে দেখা করেন এবং সব রাজবন্দীকে মুক্তি দেওয়াসহ সু চির নিরাপত্তা নিশ্চিত করার আহ্বান জানান। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এলকিউ/২১৩২ ঘ.